শুক্রবার ১৬ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

ভবিষ্যতে অনেকগুলো ব্যাংক মার্জ করতে হবে: সালমান এফ রহমান

বিবিএ নিউজ.নেট   |   মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১   |   প্রিন্ট   |   457 বার পঠিত

ভবিষ্যতে অনেকগুলো ব্যাংক মার্জ করতে হবে: সালমান এফ রহমান

অনেকগুলো ব্যাংকের ক্যাপিটাল কম। ভবিষ্যতে এগুলোকে মার্জ করে বড় ক্যাপিটালের ব্যাংক করতে হবে। মঙ্গলবার (২৩ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে ‘ঋণখেলাপি’ নিয়ে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান।

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) এ অনুষ্ঠানের আয়োজন করে।

সালমান এফ রহমান বলেন, আমাদের ব্যাংক সেক্টরে ঋণখেলাপি আছে। সমস্যা হলো- আমরা শর্টটার্ম ডিপোজিট ব্যবহার করে লংটার্ম লোন দিচ্ছি। এটা মিস ম্যাচ। এই মিস ম্যাচের কারণেও সমস্যা হচ্ছে না। কারণ আমাদের অর্থনীতি গ্রো করছে।

তিনি বলেন, ঋণখেলাপি বেসরকারি ব্যাংকে কম। সরকারিতে আছে কিছু। এটা সব দেশেই আছে। প্রভিশনিং ও ক্যাপিটাল থাকলে সমস্যা না।

তিনি আরও বলেন, আমাদের দেশে ক্যাপিটাল ছোট এমন অনেক ব্যাংক আছে। এ কারণে ভবিষ্যতে আমাদের এই ব্যাংকগুলোকে মার্জ করতে হবে। এগুলো মার্জ করে বড় ক্যাপিটালের ব্যাংক করতে হবে।

মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিআরইউ সভাপতি মুরসালিন নোমানী। অনুষ্ঠান পরিচালনা করেন ডিআরইউ’র সাধারণ সম্পাদক মসিউর রহমান খান।

Facebook Comments Box

Posted ৪:০২ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(1901 বার পঠিত)
বিজ্ঞাপন
(1824 বার পঠিত)
বিজ্ঞাপন
(1470 বার পঠিত)
বিজ্ঞাপন
(1290 বার পঠিত)
Page 1

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।