বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

মতিন স্পিনিংয়ের পর্ষদ সভা আজ

বিবিএনিউজ.নেট   |   বুধবার, ১৫ জানুয়ারি ২০২০   |   প্রিন্ট   |   671 বার পঠিত

মতিন স্পিনিংয়ের পর্ষদ সভা আজ

মতিন স্পিনিং মিলস লিমিটেডের পর্ষদ সভা আজ অনুষ্ঠিত হবে। সভায় অন্যান্য বিষয়ের পাশাপাশি চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) কোম্পানির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) মতিন স্পিনিংয়ের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৮ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৫৯ পয়সা। এ হিসাবে প্রথম প্রান্তিকে কোম্পানিটির ইপিএস কমেছে প্রায় ৭০ শতাংশ। ৩০ সেপ্টেম্বর শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৩ টাকা ৮ পয়সা (রিজার্ভ পুনর্মূল্যায়নের পর)।

৩০ জুন সমাপ্ত ২০১৯ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে মতিন স্পিনিং। আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ৯৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ১০ পয়সা। ৩০ জুন এনএভিপিএস দাঁড়িয়েছে ৪২ টাকা ৯০ পয়সা, আগের হিসাব বছর শেষে যা ছিল ৪৩ টাকা ৬৩ পয়সা।

সর্বশেষ রেটিং অনুযায়ী, মতিন স্পিনিংয়ের ঋণমান দীর্ঘমেয়াদে ‘ডাবল এ মাইনাস’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-থ্রি’। ৩০ জুন সমাপ্ত ২০১৯ হিসাব বছরের নিরীক্ষিত ও চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনসহ প্রাসঙ্গিক অন্যান্য তথ্যে ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)।

২০১৮ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ১৭ শতাংশ নগদ লভ্যাংশ দেয় মতিন স্পিনিং। তার আগে ২০১৭ হিসাব বছরে ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল তারা। এছাড়া ২০১৪, ২০১৫ ও ২০১৬ হিসাব বছরে যথাক্রমে ২৫, ২৭ ও ২৩ শতাংশ হারে নগদ লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার মতিন স্পিনিং শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ৩০ টাকা ৪০ পয়সা।

Facebook Comments Box

Posted ১২:১০ অপরাহ্ণ | বুধবার, ১৫ জানুয়ারি ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

আর্কাইভ ক্যালেন্ডার

SatSunMonTueWedThuFri
 123456
78910111213
14151617181920
21222324252627
28 
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।