সোমবার ২০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

মাত্র দু’দিনে গার্ডিয়ান লাইফের মেয়াদোত্তীর্ণ বীমাদাবি নিষ্পত্তি

বিবিএনিউজ.নেট

শনিবার, ২৪ অক্টোবর ২০২০   প্রিন্ট   ৫১৮ বার পঠিত

মাত্র দু’দিনে গার্ডিয়ান লাইফের মেয়াদোত্তীর্ণ বীমাদাবি নিষ্পত্তি

গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড সম্প্রতি তাদের প্রথম মেয়াদোত্তীর্ণ বীমাদাবি পরিশোধ করেছে, যা পলিসিসংক্রান্ত সকল দলিল জমা দেওয়ার দুই কার্যদিবসের মধ্যেই নিষ্পত্তি করা হয়।

গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এমএম মনিরুল আলম গ্রাহককে এ চেক হস্তান্তর করেন। এ সময় তিনি বলেন, ‘কাস্টমার সেবায় শ্রেষ্ঠত্ব অর্জনের পথে এমন দ্রুততর সেবা আমাদের আরো একধাপ এগিয়ে যেতে সহায়তা করবে। ভবিষ্যতে আরও দ্রুততা ও দক্ষতার সাথে সেবা প্রদান নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।‘

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এসইভিপি ও হেড অব রিটেইল বিজনেস মাহমুদুর রহমান খান, ইভিপি ও হেড অব আন্ডার রাইটিং অ্যান্ড পলিসি সার্ভিসিং মোহাম্মদ মাসুদুজ্জামান খান, এসভিপি ও হেড অব মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন্স রুবায়েত সালেহীন এবং অ্যাক্সিকিউটিভ অফিসার অ্যান্ড সুপারভাইজার (কাস্টমার সার্ভিস ডিপার্টমেন্ট) খালেদা ইয়াসমিন।

Facebook Comments Box
×

Posted ১০:২৮ পূর্বাহ্ণ | শনিবার, ২৪ অক্টোবর ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com