সোমবার ৯ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

মিউটেশনের ফলে দুর্বল হচ্ছে করোনা

আন্তর্জাতিক ডেস্ক   |   বুধবার, ০৬ মে ২০২০   |   প্রিন্ট   |   487 বার পঠিত

মিউটেশনের ফলে দুর্বল হচ্ছে করোনা

গবেষকেরা দাবি করেছেন, মিউটেশনের ফলে করোনাভাইরাস ক্রমশ দুর্বল হচ্ছে। ২০০৩ সালে জিনগতভাবে সার্স ভাইরাসও রূপান্তরিত হয়ে দুর্বল হয়েছিল।মঙ্গলবার (৫ মে) যুক্তরাষ্ট্র ভিত্তিক গণমাধ্যম ফক্স নিউজ তাদের এক প্রতিবেদন এই তথ্য জানায়।

অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির বায়োডিজাইন ইনস্টিটিউট এর সহকারী অধ্যাপক ড. এফরেন রিম ও তার দল নতুন এক প্রযুক্তি ব্যবহার করেছেন। এতে প্রযুক্তিটি করোনাভাইরাসের জেনেটিক কোডগুলো খুব দ্রুত শনাক্ত করতে পেরেছে। যা সার্স-কোভ-২ হিসেবে উল্লেখ করা হয়েছে।

এই প্রযুক্তি বিজ্ঞানীদের জানতে সাহায্য করেছে কীভাবে ভাইরাসটি ছড়িয়েছে এবং এর চরিত্র বদল করেছে। জার্নাল অব ভাইরোলজিতে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা গেছে, ৩৮২টি করোনার নমুনা গবেষকরা পরীক্ষা করে যার মধ্যে কিছু নমুনায় জিনোমের উল্লেখযোগ্য অংশ অনুপস্থিত ছিল।

২০০৩ সালে সার্সের প্রকোপ যখন কমতে শুরু করে তখন ভাইরাসটিতে জিনোমের উপাদানগুলো অনুপস্থিত দেখা যায়। করোনাভাইরাসের মিউটেশনের ফলে একই রকম জিনোমের উপাদানগুলোর অনুপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।

Facebook Comments Box

Posted ১২:০৫ অপরাহ্ণ | বুধবার, ০৬ মে ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

SatSunMonTueWedThuFri
 123456
78910111213
14151617181920
21222324252627
28 
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।