মঙ্গলবার ১৬ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১ পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

মিডল্যান্ডের সাথে প্রাইম ইসলামী লাইফের চুক্তি

বিবিএনিউজ.নেট   |   বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০১৯   |   প্রিন্ট   |   722 বার পঠিত

মিডল্যান্ডের সাথে প্রাইম ইসলামী লাইফের চুক্তি

মিডল্যান্ড ব্যাংকের সঙ্গে সমঝোতা চুক্তি সই করেছে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স।

এই চুক্তির ফলে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স মিডল্যান্ড ব্যাংকের এমডিবি আমার বাড়ী লোন এবং এমডিবি ভিসা গোল্ড ক্রেডিট কার্ডের ইন্স্যুরেন্স কাভারেজ প্রদান করবে।

মঙ্গলবার ব্যাংকের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

রাজধানীর গুলশানে মিডল্যান্ড ব্যাংকের প্রধান কার্যালয়ে ২৩ সেপ্টেম্বর উভয় প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীদের উপস্থিতিতে এ চুক্তি সই হয়।

মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপানা পরিচালক ও প্রধান নির্বাহী আহসান-উজ জামান এবং প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের প্রধান নির্বাহী মো. আপেল মাহমুদ স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন- মিডল্যান্ড ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাসুম, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব রিটেইল ডিস্ট্রিবিউশনস মো. রিদওয়ানুল হক, ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ব্রাঞ্চ এসএমই অ্যান্ড রিটেইল বিজনেস ফয়সাল আহমেদ এবং প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের উপ-ব্যবস্থাপনা পরিচালক, কোম্পানি সেক্রেটারি অ্যান্ড সিএফও নিজাম উদ্দিন আহমেদ, জয়েন্ট এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ইনচার্জ, অ্যাকুয়ারিয়াল অ্যান্ড গ্রুপ ইন্স্যুরেন্স ডিপার্টমেন্ট মো. শহিদুর রহমান এবং জয়েন্ট এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, প্ল্যানিং রিক্রুটমেন্ট অ্যান্ড ট্রেনিং, গ্রুপ ইন্স্যুরেন্স ডিপার্টমেন্ট মো. শাহ আলম কিরন প্রমুখ।

Facebook Comments Box

Posted ১১:৩৬ পূর্বাহ্ণ | বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০১৯

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।