|

Advertisement
×

মুক্তিযোদ্ধা সম্মাননা পেলেন এক্সিম ব্যাংকের এমডি ড. হায়দার আলী

বুধবার, ০৪ ডিসেম্বর ২০১৯   প্রিন্ট   ৫০৬ বার পঠিত

মুক্তিযোদ্ধা সম্মাননা পেলেন এক্সিম ব্যাংকের এমডি ড. হায়দার আলী

এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ হায়দার আলী মিয়াকে কিশোর মুক্তিযোদ্ধা হিসেবে বিশেষ সম্মাননা দিয়েছে কূটনৈতিকদের পরিবারের সদস্যদের ফোরাম ‘ডিপ্লোমেটিক স্পাউস’।

সোমবার ঢাকায় আয়োজিত মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত বীরউত্তম, বীরবিক্রম, বীরপ্রতীকদের সম্মাননা দেওয়া অনুষ্ঠানে ড. মোহাম্মদ হায়দার আলী মিয়াকে এ সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

এসময় আরও উপস্থিত ছিলেন- ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ, সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেনে হোলস্টাইন, শ্রীলঙ্কার হাইকমিশনার ক্রিসানথে ডি সিলভা, নেপালের রাষ্ট্রদূত ডা. বংশীধর মিশ্র, থাইল্যান্ডের রাষ্ট্রদূত অরুণরং ফোথং হামফ্রেস, ব্রাজিলের রাষ্ট্রদূত জোয়াও তাবাজারা ডি অলিভিরা জুনিয়র।

মুক্তিযোদ্ধা ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া মাত্র তেরো বছর সাত মাস বয়সে দুই নম্বর সেক্টরে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেছেন। মুক্তিযুদ্ধের স্মৃতি ও সে সময়ের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে তার ‘মুক্তিযুদ্ধের স্মৃতি’ গ্রন্থটি সুধীমহলে ব্যাপক সমাদৃত।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০২:৪২ অপরাহ্ণ | বুধবার, ০৪ ডিসেম্বর ২০১৯

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com