সোমবার ৯ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

মুজিববর্ষে সংসদে ভাষণ দেবেন প্রণব মুখার্জি, বিদ্যা দেবী

বিবিএনিউজ.নেট   |   বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২০   |   প্রিন্ট   |   618 বার পঠিত

মুজিববর্ষে সংসদে ভাষণ দেবেন প্রণব মুখার্জি, বিদ্যা দেবী

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জী এবং নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারী মুজিববর্ষ উপলক্ষে আগামী ২২ ও ২৩ মার্চ অনুষ্ঠিতব্য জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে ভাষণ দেবেন বলে আশা করা হচ্ছে।

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাত করার পর রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন এ কথা জানান।

আবেদীন জানান, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মুজিববর্ষ উদযাপনের কর্মসূচিতে দুই বিশ্বনেতাকে তাদের ভাষণ দেয়ার জন্য আমন্ত্রণ জানাবেন।

তিনি বলেন, স্পিকার রাষ্ট্রপতিকে অনুষ্ঠানের অংশ হিসেবে ১৯ মার্চ জাতীয় সংসদ কমপ্লেক্সে শিশুদের মেলাসহ বিশেষ সংসদ অধিবেশন এবং অন্যান্য কর্মসূচির সামগ্রিক প্রস্তুতি সম্পর্কে অবহিত করেছেন। এ ছাড়া স্পিকার সংসদ কমপ্লেক্সের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে জানান।

রাষ্ট্রপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে জাতীয় সংসদ কর্তৃক গৃহীত উদ্যোগের প্রশংসা করেন।

রাষ্ট্রপতি হামিদ বলেন, দেশ-বিদেশে নতুন প্রজন্ম এই উদযাপনের মাধ্যমে জাতির পিতার জীবন ও কর্ম সম্পর্কে জানতে পারবে।

Facebook Comments Box

Posted ১:২৪ অপরাহ্ণ | বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

SatSunMonTueWedThuFri
 123456
78910111213
14151617181920
21222324252627
28 
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।