শনিবার ১৪ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

https://www.guardianlife.com.bd/
Ad
x

মুজিববর্ষ উপলক্ষে আইসিবি এএমসিএল’র ট্রাস্ট ডিড রেজিস্ট্রেশন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৯ অক্টোবর ২০২০   |   প্রিন্ট  

মুজিববর্ষ উপলক্ষে আইসিবি এএমসিএল’র ট্রাস্ট ডিড রেজিস্ট্রেশন অনুষ্ঠিত

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) ও এর সাবসিডিয়ারি আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড (আইসিবি এএমসিএল) এর যৌথ উদ্যোগে একটি বে-মেয়াদি,বর্ধিত মিউচ্যুয়াল ফান্ড “আইসিবি এএমসিএল শতবর্ষ ইউনিট ফান্ড” এর ট্রাস্ট ডিড রেজিস্ট্রেশন আজ (১৯ অক্টোবর) বিডিবিএল ভবন, আইসিবির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

ফান্ডের প্রাথমিক আকার ২০.০০ (বিশ) কোটি টাকা এবং অভিহিত মূল্য ১০.০০ (দশ) টাকা।

অনুষ্ঠানে আইসিবি’র চেয়ারম্যান ড. মজিব উদ্দিন আহমদ ভার্চুয়ালি উপস্থিত ছিলেন।

এছাড়াও আইসিবি’র ব্যবস্হাপনা পরিচালক মো. আবুল হোসেন, উপ-ব্যবস্হাপনা পরিচালক মো. জাকির হোসেন ও মো. রিফাত হাসান এবং মহাব্যাবস্থাপকগণ, আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লি. এবং আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লি. এর প্রধান নির্বাহী কর্মকর্তাদ্বয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৬:৪৬ অপরাহ্ণ | সোমবার, ১৯ অক্টোবর ২০২০

bankbimaarthonity.com |

Page 1

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

SatSunMonTueWedThuFri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।