রবিবার ১৮ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই বাড়ছে সাউথবাংলা ব্যাংকের দর

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৬ আগস্ট ২০২১   |   প্রিন্ট   |   398 বার পঠিত

মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই বাড়ছে সাউথবাংলা ব্যাংকের দর

মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই অস্বাভাবিক হারে বাড়ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত সাউথবাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের শেয়ার দর, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তদন্ত নোটিশের জবাবে এমনটি জানিয়েছে ব্যাংকটির কর্তৃপক্ষ। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

জানা যায়, লেনদেনের প্রথম দিন থেকে একটানা বেড়েছে ব্যাংকটির শেয়ার দর। সম্প্রতি এই অস্বাভাবিক হারে দর বাড়ার কারণ জানতে চেয়ে কোম্পানিটিকে একটি তদন্ত নোটিশ পাঠিয়েছে ডিএসই। এর প্রেক্ষিতে ব্যাংকটির পক্ষ থেকে গত ২৫ আগস্ট জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানিটির শেয়ার দর এভাবে বাড়ছে।

বাজার পর্যালোচনায় দেখা যায, গত ১১ আগস্ট কোম্পানিটির শেয়ারের দর ছিল ১১ টাকায়। আর ২৫ আগস্ট কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ২৫.৬০ টাকায়। অর্থাৎ এই ৯ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ১৪.৬০ টাকা বা ১৩৩ শতাংশ বেড়েছে। যা ডিএসই অস্বাভাবিক মনে করছে।

Facebook Comments Box

Posted ১০:২২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ আগস্ট ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।