শনিবার ১৪ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

https://www.guardianlife.com.bd/
Ad
x

মেঘনা লাইফের ২০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

বিবিএনিউজ.নেট   |   মঙ্গলবার, ০১ অক্টোবর ২০১৯   |   প্রিন্ট  

মেঘনা লাইফের ২০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লি.-এর ২৩তম বার্ষিক সাধারণ সভা বৃহস্পতিবার মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয়। সভায় সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ নগদ বোনাস লভ্যাংশ অনুমোদন দেয়া হয়।

কোম্পানির চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমদের সভাপতিত্বে সভায় পরিচালক নাসির উদ্দিন আহমদ, সামসুদ্দিন আহমেদ এবং মুখ্য নির্বাহী কর্মকর্তা এন.সি. রুদ্র্র, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ডি.এস. তাইফুল ইসলামসহ অন্যান্য নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় শেয়ারহোল্ডাররা তাদের বক্তব্যে নানা প্রতিকূলতার মাঝেও ২০১৮ সালের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করায় বোর্ডকে ধন্যবাদ জানান।

সভাপতির ভাষণে নিজাম উদ্দিন আহমদ জানান, মেঘনা লাইফ ডিসেম্বর ২০১৮ পর্যন্ত দাবি বাবদ ১ হাজার ৯৬১ কোটি ৫৯ লাখ টাকা পরিশোধ করেছে এবং কোম্পানির বর্তমান লাইফ ফান্ডের পরিমাণ ১ হাজার ৬৮৬ কোটি টাকা ৭৩ লাখ টাকা। তিনি তার ভাষণে উল্লেখ করেন, জীবন বীমা সেক্টরে মেঘনা লাইফ আকর্ষণীয় বোনাস প্রদানকারী প্রতিষ্ঠান। মেঘনা লাইফ পলিসিহোল্ডারকে নিয়মমাফিক দ্রম্নততম সময়ের মধ্যে দাবি পরিশোধ করে থাকে। যদি কোনো পলিসিহোল্ডার সময়মতো তার দাবিকৃত পাওনা না পেয়ে থাকেন তাহলে সরাসরি আমাদের প্রধান কার্যালয়ে যোগাযোগ করতে পারেন।

Facebook Comments Box

Posted ৩:৩৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ০১ অক্টোবর ২০১৯

bankbimaarthonity.com |

Page 1

আর্কাইভ ক্যালেন্ডার

SatSunMonTueWedThuFri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।