বিবিএনিউজ.নেট | বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২০ | প্রিন্ট | 455 বার পঠিত

ঢাকা-কলকাতার মধ্যে চলাচলকারী যাত্রীবাহী মৈত্রী এক্সপ্রেস ট্রেনের যাত্রা সপ্তাহে আরও একদিন বাড়ানো হলো। এখন এই ট্রেন যাত্রা সপ্তাহে চার দিন থাকলেও তা বেড়ে হয়েছে ৫ দিন।
পাশাপাশি খুলনা-কলকাতার মধ্যে চলাচলকারী যাত্রীবাহী বন্ধন এক্সপ্রেস ট্রেনের যাত্রাও বাড়ানো হয়েছে একদিন। এত দিন ট্রেনটি সপ্তাহে মাত্র একদিন চলতো খুলনা-কলকাতার মধ্যে। প্রতি বৃহস্পতিবার সকাল ৭টা ১০ মিনিটে ট্রেনটি কলকাতা স্টেশন থেকে ছেড়ে বেনাপোল হয়ে খুলনায় পৌঁছাত দুপুর ১২টায়। আবার ওই দিনই দুপুর ১টা ৩০ মিনিটে খুলনা থেকে ট্রেনটি ছেড়ে কলকাতায় পৌঁছাত সন্ধ্যা ৬টা ১০ মিনিটে। এবার এই ট্রেনটি চলবে সপ্তাহে দুই দিন, বৃহস্পতিবার ও রোববার।
Posted ১২:৫৪ অপরাহ্ণ | বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২০
bankbimaarthonity.com | Sajeed


