Ad
x

যমুনা ব্যাংকের ২০তম এজিএমের সময় পরিবর্তন

মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১   প্রিন্ট   ৪৪৯ বার পঠিত

যমুনা ব্যাংকের ২০তম এজিএমের সময় পরিবর্তন

২০তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) সময় পরিবর্তন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি যমুনা ব্যাংক লিমিটেড। কোম্পানিটির এজিএম আগামী ৩১ মে সকাল ১১টার পরিবর্তে বিকাল ৪টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। এছাড়া এজিএমের অন্যান্য তথ্য অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কোম্পানিটি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১৭.৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত যমুনা ব্যাংক লিমিটেড। ২০১৯ সালে কোম্পানিটি সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। ৩১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৫৬ পয়সা। গত বছরের একই সময় কোম্পানিটির ইপিএস ছিল ৩ টাকা ৪৮ পয়সা। অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে ৮ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ৩২ টাকা ২৩ পয়সা। গত বছরের একই সময় এনএভি ছিল ২২ টাকা ৯০ পয়সা। অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি সম্পদমূল্য বেড়েছে ৯ টাকা ৩৩ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি কার্যকরি নগদ প্রবাহ হয়েছে ১৪ টাকা ৯৯ পয়সা। গত বছরের একই সময় যার পরিমাণ ছিল ৭ টাকা ৯২ পয়সা।

ব্যাংক খাতের ‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ২০০৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এর অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে- এক হাজার কোটি টাকা এবং ৭৪৯ কোটি ২২ লাখ ৬০ হাজার টাকা। বর্তমানে কোম্পানিটির রিজার্ভের পরিমাণ ৯৫৬ কোটি ৪৫ লাখ টাকা। এ কোম্পাানির ৭৪ কোটি ৯২ লাখ ২৫ হাজার ৬৫০টি শেয়ারের মধ্যে ৪৭.৯৪ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ৬.৭১ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ০.৫০ শতাংশ বিদেশি এবং ৪৪.৮৫ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।

 

Facebook Comments Box

Posted ১১:০১ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com