বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

রমজান উপলক্ষে অনলাইন কেনাকাটায় ক্যাশব্যাক পাচ্ছে গ্রাহকরা

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০   |   প্রিন্ট   |   520 বার পঠিত

রমজান উপলক্ষে অনলাইন কেনাকাটায় ক্যাশব্যাক পাচ্ছে গ্রাহকরা

রমজান উপলক্ষে প্রাইম ব্যাংক লিমিটেডের ক্রেডিট কার্ড গ্রাহকরা অনলাইনে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ক্রয়ে পাঁচ শতাংশ ক্যাশব্যাক পাচ্ছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এক বার্তায় ব্যাংকটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, করোনাভাইরাসের প্রেক্ষিতে দেশব্যাপী লকডাউনের কারণে এই রমজানে বেশির ভাগ মানুষ ঘরে বসে অনলাইনে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কিনছেন। এরই প্রেক্ষিতে প্রাইম ব্যাংক গ্রাহকদেরকে সামাজিক দূরত্ব বজায় রাখতে সহায়তার জন্য সুপার স্টোর ও ই-কমার্স আউটলেটের সঙ্গে পার্টনারশিপের মাধ্যমে এই সুবিধা প্রদান করছে।

প্রাইম ব্যাংকের ভিসা, মাস্টারকার্ড ও ক্রেডিট কার্ডের গ্রাহকরা মীনাক্লিক,স্বপ্ন, চালডাল, পাঠাও ফুড ও প্রিয়শপ থেকে অনলাইনে কেনাকাটার ক্ষেত্রে এই ক্যাশব্যাক সুবিধা উপভোগ করতে পারবেন। এই ক্যাশব্যাক সুবিধা আগামী ২২ মে পর্যন্ত পাওয়া যাবে।

গ্রাহকরা প্রতি ট্রানজেকশনে সর্বোচ্চ ৩০০ টাকা এবং প্রতিটি অনলাইন পার্টনার আউটলেটে সর্বোচ্চ এক হাজার টাকা ক্যাশব্যাক পাবেন। ক্যাম্পেইনটি শেষ হওয়ার পর গ্রাহকদের ক্যাশব্যাক প্রদান করা হবে।

ক্যাম্পেইন সম্পর্কে প্রাইম ব্যাংকের হেড অব কনজিউমার ব্যাংকিং এ এন এম মাহফুজ বলেন, ‘করোনাভাইরাসের সংক্রমণের কারণে বর্তমানে বেশির ভাগ মানুষ সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য ঘরে বসে অনলাইনে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ক্রয় করছেন। প্রাইম ব্যাংক থেকে আমরাও গ্রাহকদের অলটারনেট ব্যাংকিং চ্যানেল ব্যবহারে উৎসাহিত করছি। এর মাধ্যমে তারা যেমন নিজেদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন, তেমনি দিনরাত ২৪ ঘণ্টা ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন।’

তিনি আরও বলেন, ‘আমরা মনে করি, বর্তমান পরিস্থিতিতে সুপারশপ ও ই-কমার্স পার্টনারদের সঙ্গে আমাদের এই ক্যাশব্যাক সুবিধার ফলে গ্রাহকদের অনলাইনে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ক্রয় অনেক সাশ্রয়ী হবে।’

Facebook Comments Box

Posted ২:২৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

রডের দাম বাড়ছে
(12354 বার পঠিত)
Page 1

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

SatSunMonTueWedThuFri
 123456
78910111213
14151617181920
21222324252627
28 
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।