সোমবার ৯ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

রাজশাহীতে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ

বিবিএনিউজ.নেট   |   বুধবার, ২৯ জানুয়ারি ২০২০   |   প্রিন্ট   |   653 বার পঠিত

রাজশাহীতে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের রাজশাহী জোনের উদ্যোগে গ্রাহক সমাবেশ ২৬ জানুয়ারি পর্যটন মোটেলে অনুষ্ঠিত হয়। ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খান। সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ কাউছার উল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. মিজানুর রহমান মিজি।

গ্রাহকদের পক্ষে বক্তব্য দেন নাবিল গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর মো. আমিনুল ইসলাম, সেভেন স্টার ফিস প্রসেসিং কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান মো. ইমদাদ হোসাইন, আরএস ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. শরিফুল ইসলাম, নওগাঁ পাথর অ্যান্ড কয়লা ঘরের স্বত্বাধিকারী মো. আইনুদ্দিন এবং ন্যাশনাল ট্রেডার্সের জেনারেল ম্যানেজার মো. মোজাফফর হোসাইন। ব্যাংকের রাজশাহী জোনের শাখাসমূহের ব্যবস্থাপক ও গ্রাহকরা সমাবেশে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ১১:৩০ পূর্বাহ্ণ | বুধবার, ২৯ জানুয়ারি ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

SatSunMonTueWedThuFri
 123456
78910111213
14151617181920
21222324252627
28 
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।