|

Advertisement
×

রিং সাইনের আইপিও ফান্ড ব্যবহারের আবেদন বাতিল

রবিবার, ২০ জুলাই ২০২৫   প্রিন্ট   ২৩৪ বার পঠিত

রিং সাইনের আইপিও ফান্ড ব্যবহারের আবেদন বাতিল

পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি রিং সাইন টেক্সটাইল লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে সংগ্রহীত অর্থ ব্যবহার করতে দেওয়ার জন্য আবেদন বাতিল করে দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

রবিবার (২০ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, রিং সাইন কর্তৃপক্ষ গত ১৯ ডিসেম্বর বিএসইসির কাছে আইপিও ফান্ডের ১০ লাখ ডলার ব্যবহারের অনুমতি চেয়ে আবেদন করেছিল। তবে সার্বিক দিক বিবেচনা করে কোম্পানিটির ওই আবেদন বাতিল করে দিয়েছে বিএসইসি।

এর আগে গত ১৪ জুলাই পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি রিং সাইন টেক্সটাইল লিমিটেডের প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ১০টাকা মূল্যের ২৭ কোটি ৫১ লাখ ৪ হাজার ৮২০টি শেয়ার ইস্যু করে মোটি ২৭৫ কোটি ১০ লাখ টাকা মূলধন বৃদ্ধি করে। কোম্পানিটি তার পরিশোধিত মূলধন ৯.৯৫ কোটি টাকা হতে ২৮৫.০৫ কোটি টাকায় উন্নীত করে। পরবর্তীতে অর্থ জমা ছাড়া প্রাইভেট প্লেসমেন্টে শেয়ার ইস্যু বা বরাদ্দের মাধ্যমে ২৭৫ কোটি টাকার মূলধন বৃদ্ধি সংশ্লিষ্ট সংঘবদ্ধ আর্থিক জালিয়াতির অভিযোগ উঠে এবং এ বিষয়ে তদন্ত পরিচালিত হয়। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে কমিশন আইনি প্রক্রিয়ায় শুনানি শেষে রিং শাইন টেক্সটাইলের প্রাইভেট প্লেসমেন্ট শেয়ারের অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।

 

 

Facebook Comments Box

Posted ০২:৫২ অপরাহ্ণ | রবিবার, ২০ জুলাই ২০২৫

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com