সোমবার ৯ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

রিলায়েন্স ফিন্যান্সের নতুন এমডি মো. আব্দুল জব্বার

বিবিএনিউজ.নেট   |   মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২০   |   প্রিন্ট   |   484 বার পঠিত

রিলায়েন্স ফিন্যান্সের নতুন এমডি মো. আব্দুল জব্বার

রিলায়েন্স ফিন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে ২ ফেব্রুয়ারি যোগদান করেছেন মো. আব্দুল জব্বার। এর আগে তিনি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে দীর্ঘ ৩৬ বছর কর্মরত ছিলেন এবং ডিএমডি রিটেইল ইনভেস্টমেন্ট উইংয়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি ১৯৮৪ সালে প্রবেশনারি অফিসার হিসেবে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে যোগদান করেন। সুদীর্ঘ পেশাজীবনে তিনি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বিভিন্ন শাখায় গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

এছাড়া তিনি প্রধান হিসেবে ইসলামিক ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ঝুঁকি ব্যবস্থাপনা, ক্রেডিট অ্যাডমিন, রিসার্চ ও ডেভেলপমেন্ট বিভাগ ও ফরেন রেমিট্যান্স সার্ভিসেস বিভাগে অত্যন্ত সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। একই সঙ্গে তিনি রেমিট্যান্স আহরণে বিশেষ ভূমিকা পালন করেন, যার দরুন ইসলামী ব্যাংক রেমিট্যান্স আহরণে শীর্ষস্থান দখল করে আছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন ইনস্টিটিউট থেকে ফিন্যান্সে এমবিএ ডিগ্রি প্রাপ্ত এবং একই বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

Facebook Comments Box

Posted ১:০৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

রডের দাম বাড়ছে
(12344 বার পঠিত)
Page 1

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

SatSunMonTueWedThuFri
 123456
78910111213
14151617181920
21222324252627
28 
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।