সোমবার ৯ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

রেকিট বেনকিজারের এজিএম স্থগিত ও রেকর্ড ডেট পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০১ জুন ২০২০   |   প্রিন্ট   |   591 বার পঠিত

রেকিট বেনকিজারের এজিএম স্থগিত ও রেকর্ড ডেট পরিবর্তন

৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে সমাপ্ত বছরের ডিভিডেন্ড সংক্রান্ত ৫৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) স্থগিত এবং রেকর্ড ডেট পরিবর্তন করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রাসায়নিক খাতের কোম্পানি রেকিট বেনকিজার বাংলাদেশ লিমিটেড। আগামী পরশু (৩ জুন, বুধবার) এই এজিএম অনুষ্ঠানের কথা ছিল।

করোনা ভাইরাসজনিত পরিস্থিতির কারণে এজিএম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে কোম্পানিটি নতুন সময়সূচি চূড়ান্ত করবে। আর তা যথাসময়ে জানিয়ে দেবে বিনিয়োগকারীদের। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিকে সর্বশেষ হিসাববছরের জন্য ঘোষিত ডিভিডেন্ড এবং এজিএমে অংশ নেওয়ার যোগ্যতা নির্ধারণের রেকর্ড তারিখেও পরিবর্তন এনেছে রেকিট বেনকিজার। গত ৩০ এপ্রিল অনুষ্ঠিত কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১২৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল।

ওই দিন অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল, পুঁজিবাজারে লেনদেন চালু থাকলে ১১ মে রেকর্ড ডেট হবে। আর ওই সময়ের আগে লেনদেন চালু না হলে তা চালু হওয়ার চতুর্থ কার্যদিবসে হবে রেকর্ড তারিখ। এ হিসেবে আগামী ৩ জুন হবে কোম্পানির ডিভিডেন্ড প্রাপ্তি ও এজিএমে অংশ নেওয়া সংক্রান্ত রেকর্ড তারিখ।
কোম্পানিটির এজিএমের নতুন সময়সূচি যা-ই হোক না কেন, তার জন্য ৩ জুনই হবে রেকর্ড ডেট।

রেকিট বেনকিজারের আর্থিক প্রতিবেদন অনুসারে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে ১৩১ টাকা ৬ পয়সা। আলোচিত সময়ে শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ (ক্যাশ ফ্লো) ছিল ১৭৬ টাকা ৫৫ পয়সা।
গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৪২ টাকা ৬৪ পয়সা।

Facebook Comments Box

Posted ১২:১৯ অপরাহ্ণ | সোমবার, ০১ জুন ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

SatSunMonTueWedThuFri
 123456
78910111213
14151617181920
21222324252627
28 
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।