রবিবার ১৮ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

 রেমিট্যান্সের গতি কমেছে

বিবিএ নিউজ.নেট   |   বুধবার, ০১ সেপ্টেম্বর ২০২১   |   প্রিন্ট   |   544 বার পঠিত

 রেমিট্যান্সের গতি কমেছে

চলতি বছরের আগস্ট মাসে দেশে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স এসেছে ১ দশমিক ৮১ বিলিয়ন মার্কিন ডলার। টাকার হিসাবে (প্রতি ডলার ৮৫ টাকা) যার পরিমাণ ১৫ হাজার ৩৮৫ কোটি টাকা, যা গত জুলাইয়ের চেয়ে ৫২২ কোটি টাকা কম। জুলাইয়ে রেমিট্যান্স এসেছিল ১৮৭ কোটি ১৪ লাখ ৯০ হাজার (এক দশমিক ৮৭ বিলিয়ন) মার্কিন ডলার বা ১৫ হাজার ৯০৭ কোটি টাকা

বাংলাদেশ ব্যাংক সূত্রে এসব তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, সদ্যবিদায়ী আগস্ট মাসে রেমিট্যান্স এসেছে এক দশমিক ৮১ বিলিয়ন মার্কিন ডলার বা ১৫ হাজার ৩৮৫ কোটি টাকা। যা তার আগের মাস জুলাইয়ের চেয়ে ৫২২ কোটি টাকা কম, জুলাইয়ে এসেছিল এক দশমিক ৮৭ বিলিয়ন মার্কিন ডলার বা ১৫ হাজার ৯০৭ কোটি টাকা। তবে গত বছরের (২০২০) একই মাসের চেয়ে চলতি বছরের আগস্টে এক হাজার ২৭৫ কোটি টাকা কম এসেছে। ২০২০ সালের আগস্ট মাসে ১৬ হাজার ৬৬০ কোটি টাকার রেমিট্যান্স এসেছিল দেশে।

অর্থবছরের হিসাবে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে ২০২০-২১ অর্থবছরে। ২০২০-২১ অর্থবছরে মোট দুই হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স আসে দেশে। যা আগের অর্থবছরের চেয়ে ৩৬ দশমিক ১০ শতাংশ বেশি। ২০১৯-২০ অর্থবছরে এক হাজার ৮২০ কোটি ডলার বা ১৮ দশমিক দুই বিলিয়ন ডলার রেমিট্যান্স আসে আর ২০১৮-১৯ অর্থবছরে রেমিট্যান্স এসেছিল এক হাজার ৬৪২ কোটি ডলার।

গত ২০১৯ সালের ১ জুলাই থেকে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের ওপর দুই শতাংশ হারে প্রণোদনা দিচ্ছে সরকার। অর্থাৎ একজন প্রবাসী বাংলাদেশে ১০০ টাকা পাঠালে তার সঙ্গে আরও দুই টাকা যোগ করে মোট ১০২ টাকা পাচ্ছেন তিনি। এছাড়াও ঈদ ও বিভিন্ন উৎসবে বিভিন্ন ব্যাংক ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সরকারের প্রণোদনার সঙ্গে বাড়তি আরও এক শতাংশ দেওয়ার অফার দেওয়া হয়। এসব কারণে বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে উৎসাহী হচ্ছেন বিদেশে বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা।

এসময়ে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। এরপর ডাচ–বাংলা ব্যাংক, অগ্রণী ব্যাংক, সোনালী ব্যাংক ও পূবালী ব্যাংক। এসব অর্থের বেশিরভাগই এসেছে ১০টি দেশ থেকে। দেশগুলোর মধ্যে রয়েছে- সৌদি আরব, যুক্তরাষ্ট্র, আরব আমিরাত, মালয়েশিয়া, যুক্তরাজ্য, কুয়েত, ওমান, কাতার, ইতালি ও সিঙ্গাপুর।

Facebook Comments Box

Posted ৬:৫৩ অপরাহ্ণ | বুধবার, ০১ সেপ্টেম্বর ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

রডের দাম বাড়ছে
(12312 বার পঠিত)
Page 1

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।