মঙ্গলবার ১০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

https://www.guardianlife.com.bd/
Ad
x

র‌্যাম্বো হয়ে আসছেন টাইগার শ্রফ

বিবিএনিউজ.নেট   |   শুক্রবার, ২৮ আগস্ট ২০২০   |   প্রিন্ট   |   361 বার পঠিত

র‌্যাম্বো হয়ে আসছেন টাইগার শ্রফ

বলিউডে নতুন প্রজন্মের অন্যতম জনপ্রিয় অভিনেতা টাইগার শ্রফ। ফিটনেস, ড্যান্স, আকশ্যন সবকিছুতেই নিজের সেরাটা দিয়ে হয়ে উঠেছেন নির্ভরশীল একজন। সর্বশেষ তার মুক্তিপ্রাপ্ত মুভি ‘বাঘি ৩’ করোনাকালে সেরকম ব্যবসা করতে না পারলেও এর আগের সিনেমাগুলোতে বেশ দর্শক প্রশংসা পেয়েছেন তিনি।

টাইগার ভক্তদের জন্য সুখবর, সিলভারস্টোনের ‘র‍্যাম্বো’ ছবিটির রিমেক নিয়ে আসছেন তিনি।

২০১৬ সালে কথা ছিল শুরু হবে সিনেমাটির কাজ। নায়ক হিসেবে ঘোষণা করা হয় টাইগারকেই। ছবিটি পরিচালনার দায়িত্ব পড়ে সিদ্ধার্থ আনন্দের কাঁধে। তবে যশরাজ ফিল্মসের ব্যস্ত শিডিউলের গ্যাড়াকলে পড়ে কাজটি শুরু হতে দেরি হয়েছে।

অবশেষে নতুন করে জানা গেল শুরু হচ্ছে এর কাজ। যশরাজ ফিল্মসের বেশকিছু নতুন প্রজেক্টের সঙ্গে এটিও নির্মিত হবে। তবে পরিবর্তন আনা হয়েছে পরিচালকের জায়গাটিতে। সিদ্ধান্তের বদলে দর্শকদের বহুল কাঙ্ক্ষিত এই সিনেমাটি পরিচালনা করবেন রোহিত ধাওয়ান।

সিনেমাটি কবে নাগাদ শুরু হবে সেই বিষয়ে জানতে চাওয়া হলে প্রযোজনা প্রতিষ্ঠানের এক কর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘রোহিত বর্তমানে আল্লু আর্জুনের সিনেমা ‘ভাইকুন্থাপুরামুলো’ এর রিমেক তৈরি করছেন কার্তিক আরিয়ানকে দিয়ে। তাই এই সিনেমাটির কাজ শেষ হলে সামনের বছর ‘র‌্যাম্বো’র রিমেকের কাজ শুরু হবে টাইগারকে নিয়ে।’

ছবিতে টাইগারের বিপরীতে কে থাকবেন সেটি অবশ্য এখনো ঠিক করা হয়নি। জানা যাবে শিগগিরই।

Facebook Comments Box

Posted ১:২৩ অপরাহ্ণ | শুক্রবার, ২৮ আগস্ট ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

আর্কাইভ ক্যালেন্ডার

SatSunMonTueWedThuFri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।