শুক্রবার ২৩ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

লভ্যাংশ ঘোষণা ইবনে সিনা ফার্মার

  |   মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১   |   প্রিন্ট   |   821 বার পঠিত

লভ্যাংশ ঘোষণা ইবনে সিনা ফার্মার

নিজস্ব প্রতিবেদক
সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আলোচ্য বছরের জন্য ৪৭ শতাংশ নগদ লভ্যাংশ দিবে প্রতিষ্ঠানটি।

আজ মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত কোম্পানি পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সর্বশেষ বছরে কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ১৫ টাকা ৬৬ পয়সা। আগের বছর সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় হয়েছিল ১২ টাকা ৫৬ পয়সা।
আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ১৭ টাকা ৬৭ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল ১৫ টাকা ৯২ পয়সা।

গত ৩০ জুন, ২০২১ তারিখে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৬৮ টাকা ৬৯ পয়সা।

আগামী ১৮ নভেম্বর, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় ডিজিটাল প্ল্যাটফর্মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৮ অক্টোবর।

Facebook Comments Box

Posted ৬:৫২ অপরাহ্ণ | মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।