মঙ্গলবার ১০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

https://www.guardianlife.com.bd/
Ad
x

লভ্যাংশ ঘোষণা করেছে ১৪ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ৩১ অক্টোবর ২০২০   |   প্রিন্ট   |   703 বার পঠিত

লভ্যাংশ ঘোষণা করেছে ১৪ কোম্পানি

সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৪ কোম্পানি। কোম্পানিগুলো হলো- ইনফরমেশন টেকনলজিস কনসালট্যান্টস (আইটিসি) লিমিটেড, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেড, মেঘনা সিমেন্ট মিলস লিমিটেড, সোনারগাঁও টেক্সটাইল লিমিটেড, উসমানিয়া গ্লাস শীট ফ্যাক্টরী লিমিটেড, এপেক্স ওয়েভিং অ্যান্ড ফিনিসিং মিলস লিমিটেড, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি), রংপুর ফাউন্ড্রি লিমিটেড, নিউলাইন ক্লোথ লিমিটেড, বিডি অটোকারস লিমিটেড, বেক্সিমকো সিনথেটিকস লিমিটেড এবং এপেক্স ফুডস লিমিটেড। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

 

ইনফরমেশন টেকনলজিস কনসালট্যান্টস (আইটিসি) লিমিটেড: কোম্পানিটি ৩০ জুন, ২০২০ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিবে। সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে ১.২১ টাকা। যা আগের বছর একই সময় ইপিএস ছিল ১.৪৭ টাকা।
এছাড়া আলোচিত সময় শেয়ার প্রতি নেট অপারেটিং ইগদ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ০.৭৮ টাকা ঋণাত্নক। যা আগের বছর একই সময় এনওসিএফপিএস ছিল ১.৮৩ টাকা। আর শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৫.৯৩ টাকা। যা আগের বছর একই সময় এনএভিপিএস ছিল ১৫.২১ টাকা।
ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১০ ডিসেম্বর, সকাল সাড়ে ১০টায় ডিজিটাল প্লার্টফমে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৯ নভেম্বর।

প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড: কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০১৯ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.০৭ টাকা। শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১.৮৭ টাকা। এবং শেয়ার প্রতি নেট অপারেটিং ইগদ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ১৫.৭২ টাকা নেগেটিভ।
ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ ডিসেম্বর, দুপুর ১২টায়, ডিজিটাল প্লার্টফমে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২২ নভেম্বর।

ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড: কোম্পানিটি ৩০ জুন, ২০২০ সমাপ্ত অর্থবছরের জন্য ১৫ শতাংশ ইগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে ৪.১২ টাকা। যা আগের বছর একই সময় ইপিএস ছিল ৩.৪৯ টাকা।
এছাড়া আলোচিত সময় শেয়ার প্রতি নেট অপারেটিং ইগদ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৬.৬৬ টাকা। যা আগের বছর একই সময় এনওসিএফপিএস ছিল ২.৬৯ টাকা ঋণাত্নক। আর শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৩৫.৮৭ টাকা। যা আগের বছর একই সময় এনএভিপিএস ছিল ৩১.৯৫ টাকা।
ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২১ ডিসেম্বর, সকাল ১১টায় ডিজিটাল প্লার্টফমে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৯ নভেম্বর।

গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেড: কোম্পানিটি ৩০ জুন, ২০২০ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগতকারীদের জন্য ৫ শতাংশ ইগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএ্সই সূত্রে এ তথ্য জানা গেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.২৫ টাকা , শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) ৫৪.৪৬ টাকা এবং শেয়ার প্রতি নেট অপারেটিং ইগদ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ১.১৮ টাকা।
ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা(এজিএম) আগামী ২৪ ডিসেম্বর, ২০২০ সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। আর এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৬ নভেম্বর।
মেঘনা সিমেন্ট মিলস লিমিটেড: কোম্পানিটি ৩০ জুন ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এরমধ্যে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ।

সোনারগাঁও টেক্সটাইল লিমিটেড: কোম্পানিটি ৩০ জুন, ২০২০ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য নো লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩.৭২ টাকা। যা আগের বছর একই সময় শেয়ার প্রতি আয় হয়েছিল ১.১১ টাকা।
এছাড়া আলোচিত সময় শেয়ার প্রতি নেট অপারেটিং ইগদ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ০.৭৮ টাকা ঋণাত্নক। যা আগের বছর একই সময় এনওসিএফপিএস ছিল ০.৫৫ টাকা। আর শেয়ার প্রতি প্রকৃত সম্পদ (এনএভি) হয়েছে ২৪.৪৩ টাকা। যা আগের বছর একই সময় এনএভি ছিল ২৮.৪৫ টাকা।
ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২৪ ডিসেম্বর, সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৪ নভেম্বর।

উসমানিয়া গ্লাস শীট ফ্যাক্টরী লিমিটেড: কোম্পানিটি ৩০ জুন, ২০২০ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য নো লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৭.২১ টাকা। যা আগের বছর একই সময় লোকসান ছিল ৬.২১ টাকা।
এছাড়া আলোচিত সময় শেয়ার প্রতি নেট অপারেটিং ইগদ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৫.৮৯ টাকা ঋণাত্নক। যা আগের বছর একই সময় এনওসিএফপিএস ছিল ১.০৬ টাকা ঋণাত্নক। আর শেয়ার প্রতি প্রকৃত সম্পদ (এনএভি) হয়েছে ১৪.২২ টাকা। যা আগের বছর একই সময় এনএভি ছিল ৯২.৪৫ টাকা।
ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২৪ ডিসেম্বর, সকাল সাড়ে ১০টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৪ নভেম্বর।

এপেক্স ওয়েভিং অ্যান্ড ফিনিসিং মিলস লিমিটেড: কোম্পানিটি ৩০ জুন, ২০২০ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য নো লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১.৩০ টাকা। যা আগের বছর একই সময় লোকসান হয়েছিল ১.৫০ টাকা।
এছাড়া আলোচিত সময় শেয়ার প্রতি নেট অপারেটিং ইগদ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ১.৬৫ টাকা ঋণাত্নক। যা আগের বছর একই সময় এনওসিএফপিএস ছিল ০.৩৫ টাকা। আর শেয়ার প্রতি প্রকৃত দায় হয়েছে ১১.৫৯ টাকা। যা আগের বছর একই সময় দায় ছিল ১০.২৯ টাকা।
ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২৪ ডিসেম্বর, সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৬ নভেম্বর।

ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি): ৩০ জুন ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৫ শতাংশ ইগদ ও ৫ শতাংশ বোনাস।
তথ্যমতে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৭৪ পয়সা। একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৬ টাকা ৪৯ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম)আগামী ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২২ নভেম্বর।

রংপুর ফাউন্ড্রি লিমিটেড: ৩০ জুন ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ২৩ শতাংশ ইগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
তথ্যমতে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩ টাকা ১১ পয়সা। একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৭ টাকা ৭৩ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম)আগামী ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৯ নভেম্বর।

নিউলাইন ক্লোথ লিমিটেড: ৩০ জুন ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৫ শতাংশ ইগদ ও ৫ শতাংশ বোনাস।
তথ্যমতে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা ১৪ পয়সা। একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩ টাকা ৮৩ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম)আগামী ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৮ নভেম্বর।

বিডি অটোকারস লিমিটেড: ৩০ জুন ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ৩ শতাংশ ইগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
তথ্যমতে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩৪ পয়সা। একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬ টাকা ৭৯ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম)আগামী ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৮ নভেম্বর।

বেক্সিমকো সিনথেটিকস লিমিটেড: ৩০ জুন ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের ‘নো’ লভ্যাংশ ঘোষণা করেছে।
জানা গেছে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৯ টাকা ২০ পয়সা। একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে (১.৪০) টাকায়।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) আগামী ১৯ ডিসেম্বর দুপুর ১টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৫ নভেম্বর।

এপেক্স ফুডস লিমিটেড: ৩০ জুন ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ ইগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
তথ্যমতে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা ৮৮ পয়সা। একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২০ টাকা ৬৩ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) আগামী ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৮ নভেম্বর।

Facebook Comments Box

Posted ৩:১৩ অপরাহ্ণ | শনিবার, ৩১ অক্টোবর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

SatSunMonTueWedThuFri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।