শুক্রবার ৬ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

https://www.guardianlife.com.bd/
Ad
x

লভ্যাংশ ঘোষনা করেনি ৬ ফান্ড

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১২ আগস্ট ২০২০   |   প্রিন্ট   |   522 বার পঠিত

লভ্যাংশ ঘোষনা করেনি ৬ ফান্ড

৩০ জুন ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ইউনিটহোল্ডারদের লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৬টি মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি কমিটি। ফান্ডগুলো হলো- ফার্স্ট জনতা ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড এবং আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে ফান্ডগুলোর মধ্যে ফার্স্ট জনতা ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটপ্রতি লোকসান হয়েছে ১.২৬ টাকা ও ইউনিটপ্রতি সম্পদ (এনএভিপিইউ) বাজারমূল্য অনুযায়ী দাঁড়িয়েছে ৯.২২ টাকায়; ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ডের ইউনিটপ্রতি লোকসান হয়েছে ১.৫৫ টাকা ও ইউনিটপ্রতি সম্পদ (এনএভিপিইউ) বাজার মূল্য অনুযায়ী দাঁড়িয়েছে ৯.১৪ টাকায়; এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটপ্রতি লোকসান হয়েছে ১.২৮ টাকা ও ইউনিটপ্রতি সম্পদ (এনএভিপিইউ) বাজার মূল্য অনুযায়ী দাঁড়িয়েছে ৯.৩১ টাকায়; ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটপ্রতি লোকসান হয়েছে ১.৩৫ টাকা ও ইউনিটপ্রতি সম্পদ (এনএভিপিইউ) বাজার মূল্য অনুযায়ী দাঁড়িয়েছে ৯.১৫ টাকায়; ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটপ্রতি লোকসান হয়েছে ১.৩৭ টাকা ও ইউনিটপ্রতি সম্পদ (এনএভিপিইউ) বাজার মূল্য অনুযায়ী দাঁড়িয়েছে ৯.২৯ টাকায় এবং আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটপ্রতি লোকসান হয়েছে ১.৫৮ টাকা ও ইউনিটপ্রতি সম্পদ (এনএভিপিইউ) বাজার মূল্য অনুযায়ী দাঁড়িয়েছে ৮.৯৭ টাকায়।

সবগুলো ফান্ডের লভ্যাংশ না দেয়া সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৯ সেপ্টেম্বর।

Facebook Comments Box

Posted ১১:১৫ পূর্বাহ্ণ | বুধবার, ১২ আগস্ট ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

আর্কাইভ ক্যালেন্ডার

SatSunMonTueWedThuFri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।