শনিবার ১৪ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

https://www.guardianlife.com.bd/
Ad
x

লুব- রেফের (বাংলাদেশ) বিডিংয়ের তারিখ নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০   |   প্রিন্ট  

লুব- রেফের (বাংলাদেশ) বিডিংয়ের তারিখ নির্ধারণ

শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের জন্য বুক বিল্ডিং পদ্ধতিতে কাট-অফ প্রাইস নির্ধারণের জন্য অনুমোদন পাওয়া ‘বিএনও’ ব্র্যান্ডের লুব-রেফ বাংলাদেশের বিডিংয়ের তারিখ নির্ধারণ করা হয়েছে। এ কোম্পানির বিডিং আগামী ১৩ অক্টোবর থেকে শুরু হবে। চলবে ১৫ অক্টোবর পর্যন্ত।
এর আগে বিএসইসির ৭৩৬তম কমিশন সভায় কোম্পানিটিকে বিডিংয়ের এ অনুমোদন দেয়া হয়।
সূত্র মতে, লুব-রেফ বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজার থেকে ১৫০ কোটি টাকা উত্তোলন করবে। যা ব্যবসা সম্প্রসারণ, ব্যাংক ঋণ পরিশোধ ও আইপিওজনিত ব্যয়ে ব্যবহার করা হবে।
কোম্পানিটির ৩০ জুন ২০২৯ সমাপ্ত নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২.০৮ টাকা। ২০১৯ সালের ৩০ জুন কোম্পানিটির যথাক্রমে শেয়ারপ্রতি নিট সম্পত্তি মূল্য (পুনর্মূল্যায়ন সঞ্চিতিসহ) ৩১.৯৩ টাকা ও শেয়ারপ্রতি নিট সম্পত্তি মূল্য (পুনর্মূল্যায়ন সঞ্চিতি ব্যতীত) হয়েছে ২৫.৯৬ টাকা।
উল্লেখ্য ৫টি আর্থিক বিবরণী অনুযায়ী কর পরবর্তী নিট মুনাফার ভারিত গড় হারে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ২.২৩ টাকা।
কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপকের দায়িত্বে রয়েছে এনআরবি ইক্যুইটি ম্যানেজমেন্ট।

Facebook Comments Box

Posted ১১:৪৯ পূর্বাহ্ণ | সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০

bankbimaarthonity.com |

Page 1

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

SatSunMonTueWedThuFri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।