রবিবার ১৪ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

শান্তিনগরে বাসচাপায় পিষ্ট হওয়া নারীর মৃত্যু

বিবিএনিউজ.নেট   |   মঙ্গলবার, ১২ নভেম্বর ২০১৯   |   প্রিন্ট   |   658 বার পঠিত

শান্তিনগরে বাসচাপায় পিষ্ট হওয়া নারীর মৃত্যু

রাজধানীর শান্তিনগরে আল-মক্কা বাসের চাকায় পা পিষ্ট হওয়া কানিজ ফাতেমা রুমা মারা গেছেন। মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার সকালে রাজধানীর শান্তিনগর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত কানিজ ফাতেমা রুমা (৩০) মঙ্গলবার ভোরে বাবার বাসা মিরপুর থেকে অফিসে যাচ্ছিলেন। শান্তিনগরের কোয়ান্টাম ব্লাড ব্যাংকের ল্যাবে চাকরি করতেন তিনি।

ঘটনার বিবরণে নিহতের স্বামী শফিকুল ইসলাম জানান, তাদের বাসা কদমতলী দক্ষিণ দনিয়ায়। কানিজ ফাতেমা রুমা শান্তিনগর কোয়ান্টাম ব্লাড ব্যাংকে চাকরি করেন। আজ মঙ্গলবার সকালে মিরপুরে তার বাবার বাসা থেকে আল-মক্কা বাসে শান্তিনগর আসছিলেন। শান্তিনগরে বাস থেকে নামার সময় বাসটি একেবারে না থেমে চলন্ত অবস্থায় ছিল। নামতে গিয়ে ওই বাসের চাকার নিচে পড়ে আহত হন রুমা।

ডিএমপি জানায়, এ ঘটনায় ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।

Facebook Comments Box

Posted ৩:৫৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ১২ নভেম্বর ২০১৯

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।