সোমবার ৯ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

শিক্ষাখাত সংস্কারে ৪২৮ কোটি টাকা সহায়তা দিয়েছে ইইউ

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৯ মে ২০২০   |   প্রিন্ট   |   519 বার পঠিত

শিক্ষাখাত সংস্কারে ৪২৮ কোটি টাকা সহায়তা দিয়েছে ইইউ

বাংলাদেশের শিক্ষাখাত সংস্কার কার্যক্রমের সহায়তার অংশ হিসেবে ৪২৮ কোটি টাকা (৪৬.১২ মিলিয়ন ইউরো) দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

আজ মঙ্গলবার (১৯ মে) ঢাকাস্থ ইইউ দূতাবাস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) শিক্ষা খাতে মূলত জাতীয় সংস্কারের জন্য বাংলাদেশ সরকারকে ৪২৮ কোটি টাকা স্থানান্তর করেছে। এই অনুদানের মাধ্যমে ইইউ স্থায়ী উন্নয়ন লক্ষ্য অর্জনের প্রতিশ্রুতিসহ মানব পুঁজি উন্নয়নে, দারিদ্র্য ও বৈষম্য দূরীকরণে সরকারের প্রতিশ্রুতি স্বীকৃতি ও সমর্থন করে।

এতে উল্লেখ করা হয়, ইউরোপীয় ইউনিয়নের ‘হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম-২০২১’ এর কর্মসূচির আওতায় এই অর্থ সহায়তা দিয়েছে। এ অর্থ দিয়ে বাংলাদেশের শিক্ষাখাত শক্তিশালী ও দক্ষতা উন্নয়ন বিশেষ করে প্রাথমিক ও কারিগরি শিক্ষায় ব্যয় করা হবে।

বাংলাদেশের বাজেট সমর্থন ‘হিউম্যান ক্যাপিটাল ডেভলপমেন্ট প্রোগ্রাম- ২০২১’ এর আওতায় প্রযুক্তিগত বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণের উপর সুনির্দিষ্ট ফোকাস করা হয়েছে। জাতীয় শিক্ষানীতি এবং দক্ষতা বিকাশের নীতিমালা অনুসারে ইইউ একটি বিস্তৃত শিক্ষা এবং দক্ষতা বিকাশের পদ্ধতির দিকে বাংলাদেশ সরকারের নিজস্ব সংস্কার এজেন্ডা এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা অর্জনে অবদান রাখছে।

এবিষয়ে ইইউ রাষ্ট্রদূত রেনসে তিরিংক বলেন, একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য শিক্ষা মৌলিক অঙ্গ। ইইউ এ ক্ষেত্রে বাংলাদেশের উন্নয়ন সহযোগিতার মূল স্থানে রয়েছে। বাংলাদেশের জনগণ শিক্ষার সর্বাধিক সুবিধা অর্জন করবে। ইইউ বাংলাদেশকে তার শিক্ষাব্যবস্থা জোরদার করা এবং মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার প্রয়াসকে সমর্থন করে।

Facebook Comments Box

Posted ১:৫৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৯ মে ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

রডের দাম বাড়ছে
(12344 বার পঠিত)
Page 1

আর্কাইভ ক্যালেন্ডার

SatSunMonTueWedThuFri
 123456
78910111213
14151617181920
21222324252627
28 
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।