রবিবার ৮ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

https://www.guardianlife.com.bd/
Ad
x

শিথিল করা হয়েছে প্রি-শিপমেন্ট ঋণের শর্ত

শিথিল করা হয়েছে প্রি-শিপমেন্ট ঋণের শর্ত   |   বুধবার, ২২ জুলাই ২০২০   |   প্রিন্ট   |   597 বার পঠিত

শিথিল করা হয়েছে প্রি-শিপমেন্ট ঋণের শর্ত

করোনার কারণে দেশের ক্ষতিগ্রস্ত উৎপাদন ও রফতানিকারকদের জন্য বিশেষ ঋণ সহায়তা দিতে প্রি-শিপমেন্ট ক্রেডিট পুন:অর্থায়ন স্কিম নামের ৫ হাজার কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠন করেছে কেন্দ্রীয় ব্যাংক। তিন বছর মেয়াদি এ স্কিমের গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ ঋণের সুদহার হবে ৬ শতাংশ। কিন্তু বিভিন্ন শর্তের কারণে এ খাতে ব্যাংকগুলোর ঋণ প্রদানে সমস্যা হওয়ায পুন:অর্থায়ন তহবিল কর্তনের সময় সীমা বাড়ানোসহ বেশ কিছু শর্ত শিথিল করা হয়েছে।
বুধবার (২২ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নিতী বিভাগ থেকে এসংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।

সার্কুলারে বলা হয়, কোন রফতানিকারক প্রতিষ্ঠানের রফতানিমুল্যের প্রত্যাবাসন ওভারডিউ থাকলে সংশ্লিষ্ট গ্রাহক পুন:অর্থায়ন তহবিলের সুবিধা পাবে না। আগের সংশ্লিষ্ট ব্যাংককে পুন:অর্থায়ন তহবিলের সুবিধা পাবে না বলা হয়েছিল; নতুন নির্দেশনায় শিথিল করা হয়েছে।

একজন গ্রাহক কে সর্বোচ্চ ১ বছরের বেশি ঋণ সুবিধা দিতে পারবে না ব্যাংক। একজন গ্রাহককে একাধিকবার এই ঋণ দেওয়া যাবে। গ্রাহক পর্যায়ে ঋণের মেয়াদ যাই হোক না কেন বাংলাদেশ ব্যাংক সর্বোচ্চ ১৮০ দিন (যা আগে ১২০ দিন ছিল) অংশগ্রহণকারী ব্যাংককে পুনঃঅর্থায়ন করবে। যা মেয়াদ শেষে সুদ সহ এককালীন পরিশোধ যোগ্য হবে।

পুনঃঅর্থায়ন বাবদ ব্যাংকের গৃহীত ঋণ অংশগ্রহণকারী ব্যাংকের চলতি হিসাবে প্রদানের তারিখ হতে ১২০ দিন পর সুদসহ এককালীন কর্তন করার কথা ছিল। এটি দুই মাস (৬০ দিন) বাড়িয়ে ১৮০ দিন করা হয়েছে।

Facebook Comments Box

Posted ১১:২০ অপরাহ্ণ | বুধবার, ২২ জুলাই ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

রডের দাম বাড়ছে
(12397 বার পঠিত)
Page 1

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

SatSunMonTueWedThuFri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।