বুধবার ১১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

শেখ কামাল ছিলেন নানা গুণে গুণান্বিত : তাপস

বিবিএনিউজ.নেট   |   বুধবার, ০৫ আগস্ট ২০২০   |   প্রিন্ট   |   392 বার পঠিত

শেখ কামাল ছিলেন নানা গুণে গুণান্বিত : তাপস

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শহীদ শেখ কামাল নানা গুণে গুণান্বিত ছিলেন। তিনি যেমন ছিলেন মেধাবী, তেমনি ছিলেন বড় মাপের সাংস্কৃতিক কর্মী। ক্রীড়াঙ্গনেও তার বিশাল অবদান ছিল। অসামান্য সাংগঠনিক দক্ষতার অধিকারী শেখ কামাল মুক্তিযুদ্ধেও সরাসরি অংশগ্রহণ করেছেন।

আজ বুধবার শহীদ শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকীতে বনানী কবরস্থানে তার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমকর্মীদের এসব কথা বলেন তিনি।

মেয়র তাপস বলেন, শেখ কামাল আসলে এক অনন্য মানুষ ছিলেন। অনেক গুণে গুণান্বিত এ মানুষটির বিচরণ ছিল ক্রীড়াঙ্গন, সাংস্কৃতিক পরিমণ্ডল, বিতর্ক প্রতিযোগিতা এবং রাজনৈতিক অঙ্গনে। বলা যায়, কোথায় ছিলেন না তিনি?

তাপস বলেন, বঙ্গবন্ধুর সন্তান হওয়া সত্ত্বেও একেবারেই সাধারণ জীবনযাপন করতেন। সকলের সঙ্গে তিনি যেভাবে মিশতেন এবং সুসংগঠিত করতেন, আজ এতো বছর পরেও কিন্তু তিনি আমাদের মাঝে চিরঞ্জীব-চিরভাস্বর হয়ে রয়েছেন। তার সঙ্গে যারা এক মিনিটের জন্য একান্তে এসেছেন তারা এখনও তার প্রতি শ্রদ্ধা জানান। তার সঙ্গে কাটানো মুহূর্তের স্মৃতিচারণ করেন।

ডিএসসিসি মেয়র বলেন, ১৫ আগস্ট আমরা তাকে হারিয়েছি। তিনি যদি বেঁচে থাকতেন, তাহলে বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখতেন, তা আরও আগেই তিনি বাস্তবায়ন করতেন। আমি তার আত্মার মাগফেরাত কামনা করছি।

তরুণ সমাজের প্রতি আহ্বান জানিয়ে মেয়র বলেন, তার জীবন থেকে তরুণ সমাজ অনেক শিক্ষা নিতে পারে। আমার মনে হয়, তরুণ সমাজের কাছে তার জীবন ও কর্ম সম্পর্কে অনেক বার্তা পৌঁছে দেয়ার কাজ বাকি রয়েছে।

তাপস বলেন, বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শহীদ শেখ কামালের আজ ৭১তম জন্মবার্ষিকী। আজ এখানে এসেছি তার প্রতি শ্রদ্ধা নিবেদন ও আত্মার মাগফেরাত কামনা করতে। একই সঙ্গে ১৫ আগস্ট যারা শাহাদাত বরণ করেছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি।

Facebook Comments Box

Posted ১:১৫ অপরাহ্ণ | বুধবার, ০৫ আগস্ট ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

SatSunMonTueWedThuFri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।