রবিবার ৮ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

https://www.guardianlife.com.bd/
Ad
x

শেখ হাসিনা কালো তালিকাভুক্ত দেশে আশার সঞ্চার করেছেন : তাপস

বিবিএনিউজ.নেট   |   রবিবার, ১৫ নভেম্বর ২০২০   |   প্রিন্ট   |   433 বার পঠিত

শেখ হাসিনা কালো তালিকাভুক্ত দেশে আশার সঞ্চার করেছেন : তাপস

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাত্র ১২ বছরে ভঙ্গুর ও কালো তালিকাভুক্ত একটি দেশে নতুন আস্থা এবং আশার সঞ্চার করেছেন বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

রোববার নগর ভবনে দক্ষিণ সিটি করপোরেশনের কর কর্মকর্তা ও সহকারী কর কর্মকর্তাদের ই-রেভিনিউ ও ই-ট্রেড লাইসেন্স সংক্রান্ত সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনকালে এ মন্তব্য করেন।

ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, সিঙ্গাপুরের জাতির পিতা লি কন ইউ অবকাঠামোগত উন্নয়নকে দুভাগে ভাগ করেছিলেন। একটি হলো হার্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, আরেকটি হলো সফট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট। বাড়ি-ঘর, রাস্তা-ঘাটের উন্নয়ন এসব হার্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট। হার্ড ইনফ্রাস্ট্রাকচার পরিচালনার জন্য যে মেধা দরকার, যে সক্ষমতা দরকার, যে প্রশিক্ষণ দরকার, যে মানবসম্পদ উন্নয়ন দরকার সেটাই হলো সফট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট।

শেখ তাপস আরও বলেন, ১২ বছর আগেও দেশের মেধাবী ছেলে-মেয়েরা সবাই বিদেশে চলে যেত। তারা মনে করতো দেশে তাদের কাজ করার সুযোগ নেই। কিন্তু এখন মেধাবী ছেলে-মেয়েরা দেশে ফিরে আসছে। তারা এখন মনে করছে, আমিও দেশের জন্য কিছু করতে পারবো। তাই তারা দেশে ফিরে আসছে। এটাই হলো সফট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট। কারণ, আমরা আমাদের সক্ষমতা বৃদ্ধি করতে পেরেছি এবং সে অনুযায়ী বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর সুযোগ হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাত্র ১২ বছরের মধ্যে একটি ভঙ্গুর দেশে, কালো তালিকাভুক্ত একটি দেশে নতুন আস্থা, নতুন আশার সঞ্চার করেছেন।

‘যারা এ অনলাইন সিস্টেম ডেভেলপ করেছে তারাও আমাদের সক্ষমতা না থাকায় এই সিস্টেম এতদিন আমাদের কাছে হস্তান্তর করতে পারছিল না। এই প্রশিক্ষণের মাধ্যমে আমাদের সক্ষমতা বৃদ্ধি পাবে এবং আমরা নিজেরাই ঢাকাবাসীর কাছে অনলাইনে ই-রেভিনিউ ও ই-ট্রেড লাইসেন্স সুবিধা পৌঁছে দেবো। ’

এর আগে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস দক্ষিণ সিটি করপোরেশনের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সিস্টেম এনালিস্ট আবু তৈয়ব মো. রোকন উদ্দিনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম আমিন উল্লাহ নুরী, প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হক, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. বদরুল আমিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (ডা.) শরীফ আহমেদ, সচিব আকরামুজ্জামান, প্রধান নগর পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম প্রমুখ।

Facebook Comments Box

Posted ৪:৫২ অপরাহ্ণ | রবিবার, ১৫ নভেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

SatSunMonTueWedThuFri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।