বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

শেয়ারপ্রতি দেড় টাকা লভ্যাংশ দেবে নিটল ইন্স্যুরেন্স

বিবিএনিউজ.নেট   |   বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২০   |   প্রিন্ট   |   727 বার পঠিত

শেয়ারপ্রতি দেড় টাকা লভ্যাংশ দেবে নিটল ইন্স্যুরেন্স

পুঁজিবাজারে তালিকাভুক্ত সাধারণ বীমা খাতের কোম্পানি নিটল ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ শেয়ারহোল্ডাররা লভ্যাংশ হিসেবে প্রতিটি শেয়ারের বিপরীতে নগদ ১ টাকা ৫০ পয়সা করে পাবেন।

কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভায় ২০১৯ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য জানানো হয়েছে।

২০০৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার পর নিয়মিতই শেয়ারহোল্ডারদের ভালো লভ্যাংশ দিচ্ছে কোম্পানিটি। তবে ২০১৮ সালের আগে কোম্পানিটির লভ্যাংশ অনেকটাই বোনাস শেয়ার নির্ভর ছিল।

২০১৮ সাল থেকে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের মোটা অঙ্কের নগদ লভ্যাংশ দেয়া শুরু করে। ওই বছর শেয়ারহোল্ডাররা প্রতিষ্ঠানটি থেকে ১৫ শতাংশ নগদ লভ্যাংশ পায়। আগের বছরের ধারাবাহিকতায় এবারও ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিল কোম্পানিটি।

বড় লভ্যাংশ দিলেও কোম্পানিটির মুনাফার অর্ধেকের বেশি থেকে বঞ্চিত হচ্ছেন শেয়ারহোল্ডাররা। কারণ, প্রতিটি শেয়ারে ৩ টাকা ২২ পয়সা হারে কোম্পানিটির মোট মুনাফা হয়েছে ১২ কোটি ৯৪ লাখ টাকা। এর মধ্য থেকে ৬ কোট ৩ লাখ টাকাই লভ্যাংশ হিসেবে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। অর্থাৎ মুনাফার অর্ধেকের কম শতাংশ লভ্যাংশ হিসেবে দেয়া হচ্ছে।

প্রতিষ্ঠানটির মোট শেয়ারের ৩৮ দশমিক ৬৮ শতাংশই রয়েছে উদ্যোক্তা ও পরিচালকদের হাতে। সাধারণ বিনিয়োগকারীদের কাছে আছে ৪৩ দশমিক ৫২ শতাংশ শেয়ার। আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৭ দশমিক ৮০ শতাংশ শেয়ার আছে।

লভ্যাংশের বিষয়ে কোম্পানিটির পরিচালনা পর্ষদের নেয়া সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৩১ মার্চ। আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৮ মার্চ।

লভ্যাংশ ঘোষণার কারণে আজ বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ার দামের কোনো সার্কিট ব্রেকার থাকবে না। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দাম যত খুশি বাড়তে অথবা কমতে পারবে।

Facebook Comments Box

Posted ১১:২২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

আর্কাইভ ক্যালেন্ডার

SatSunMonTueWedThuFri
 123456
78910111213
14151617181920
21222324252627
28 
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।