সোমবার ১৫ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০ অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

শেয়ারবাজারে বেড়েছে নতুন বিনিয়োগকারীর সংখ্যা

  |   সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   136 বার পঠিত

শেয়ারবাজারে বেড়েছে নতুন বিনিয়োগকারীর সংখ্যা

দেশের শেয়ারবাজারে গত সাড়ে ৩ মাসে নতুন বিনিয়োগকারীর সংখ্যা বেড়েছে। অন্তবর্তী সরকারের প্রায় সাড়ে তিন মাসে দেশের শেয়ারবাজারে নতুন বিনিয়োগকারী এসেছে ১২ হাজার ৪৫১ জন। তবে এ সময়ে প্রবাসী ও বিদেশি বিনিয়োগকারী কমেছে ৩৩৭ জন। সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ১৫ ডিসেম্বর শেষে শেয়ারবাজারে বিনিয়োগকারীদের বিও হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ৮১ হাজার ৩৪৬টিতে। আর অন্তর্র্বতী সরকার যেদিন দেশ চালানোর দায়িত্ব নেয়, সেদিন বিও হিসাবের সংখ্যা ছিল ১৬ লাখ ৬৮ হাজার ৮৯৫টি। এতে দেখা যায়, গত প্রায় সাড়ে ৩ মাসে শেয়ারবাজারে বিনিয়োগকারী বেড়েছে ১২ হাজার ৪৫১ জন।

তবে সার্বিকভাবে বিনিয়োগকারীর সংখ্যা বাড়লেও বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারীর সংখ্যা কমেছে। সিডিবিএল’র তথ্য অনুযায়ী, বর্তমানে বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারীদের বিও হিসাব রয়েছে ৪৬ হাজার ৭৪৪টি। যা অন্তর্র্বতী সরকার দায়িত্ব নেওয়ার দিন ছিল ৪৭ হাজার ৮১টি। এতে দেখা যায়, অন্তর্র্বতী সরকারের মেয়াদে কমেছে প্রবাসী ও বিদেশি বিনিয়োগকারীদের বিও হিসাব কমেছে ৩৩৭টি।

শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের পতনের পর শেয়ারবাজারে স্থানীয় বিনিয়োগকারীদের সংখ্যা বাড়তে দেখা গেলেও তার আগে বিপুল পরিমাণ বিনিয়োগকারী শেয়ারবাজার ছেড়েছেন। চলতি বছরের শুরুতে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল ১৭ লাখ ৭৩ হাজার ৫৫১টি। আর বর্তমানে বিও হিসাব আছে ১৬ লাখ ৮১ হাজার ৩৪৬টি। অর্থাৎ চলতি বছরে বিও হিসাব কমেছে ৯২ হাজার ১০৫টি।

এদিকে বর্তমানে শেয়ারবাজারে যে বিনিয়োগকারীরা আছেন, তাদের মধ্যে পুরুষ বিনিয়োগকারীদের নামে বিও হিসাব রয়েছে ১২ লাখ ৬০ হাজার ২৮৮টি। আওয়ামী লীগ সরকার পতনের সময় এই সংখ্যা ছিল ১২ লাখ ৪৮ হাজার ৪৩৪টি। অর্থাৎ আওয়ামী লীগ সরকার পতনের পর পুরুষ বিনিয়োগকারীদের হিসাব বেড়েছে ১১ হাজার ৮৫৪টি।

অপরদিকে বর্তমানে নারী বিনিয়োগকারীদের বিও হিসাব দাঁড়িয়েছে ৪ লাখ ৩ হাজার ৫৯২টি। আওয়ামী লীগ সরকার পতনের সময় এই সংখ্যা ছিল ৪ লাখ ২ হাজার ৪৭২টি। এ হিসাবে আওয়ামী লীগ সরকার পতনের পর নারী বিনিয়োগকারীদের বিও হিসাব বেড়েছে ১ হাজার ১২০টি।

আওয়ামী লীগ সরকার পতনের পর নারী ও পুরুষ বিনিয়োগকারীদের পাশাপাশি কোম্পানির বিও হিসাবও বেড়েছে। বর্তমানে কোম্পানি বিও হিসাব রয়েছে ১৭ হাজার ৪৬৬টি। আওয়ামী লীগ সরকার পতনের সময় এই সংখ্যা ছিল ১৭ হাজার ১৫২টি। সে হিসাবে গত চার মাসে কোম্পানি বিও হিসাব বেড়েছে ৪১৪টি।

Facebook Comments Box

Posted ৭:১১ অপরাহ্ণ | সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।