শুক্রবার ১৬ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

শেষ কার্যদিবসেও বেড়েছে সূচক ও লেনদেন

বিবিএ নিউজ.নেট   |   বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১   |   প্রিন্ট   |   257 বার পঠিত

শেষ কার্যদিবসেও বেড়েছে সূচক ও লেনদেন

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) উত্থান হয়েছে শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। একই সাথে বেড়েছে টাকার পরিমাণে লেনদেন। তবে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে।

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩১.৭৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে সাত হাজার ২২৮.৩১ পয়েন্টে। এদিন ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৮.৩২ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২৫.১৮ পয়েন্ট বেড়ে এক হাজার ৫৭৭.১০ পয়েন্টে এবং দুই হাজার ৬৭৪.৫৫ পয়েন্টে দাড়িঁয়েছে।

ডিএসইতে আজ ২ হাজার ১৭১ কোটি ৩১ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৬৬ কোটি ৫৯ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ২ হাজার ১০৪ কোটি ৭২ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৬৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১২৭টির বা ৩৪.৭৯ শতাংশের, দর কমেছে ২০৮টির বা ৫৬.৯৯ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির বা ৮.২২ শতাংশের দর।

এদিন অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৩৯.৭৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২১ হাজার ১৪১.৩৫ পয়েন্টে।

সিএসইতে আজ ৩১৬টি প্রতিষ্ঠানের লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১০৯টির দর বেড়েছে, কমেছে ১৮৪টির আর ২৩টির দর অপরিবর্তিত রয়েছে। আর লেনদেন হয়েছে ৮৪ কোটি ১৭ লাখ টাকার সিকিউরিটিজ।

Facebook Comments Box

Posted ৫:০৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।