Ad
x

শেয়ারপ্রতি ৬০ পয়সা লভ্যাংশ দেবে পিপলস ইনস্যুরেন্স

সোমবার, ০৬ মে ২০১৯   প্রিন্ট   ৭৮১ বার পঠিত

শেয়ারপ্রতি ৬০ পয়সা লভ্যাংশ দেবে পিপলস ইনস্যুরেন্স

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান পিপলস ইনস্যুরেন্সের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের ৬ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ কোম্পানিটির শেয়ারহোল্ডাররা প্রতিটি শেয়ারের বিপরীতে লভ্যাংশ হিসেবে ৬০ পয়সা পাবেন।

কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভায় ২০১৮ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সোমবার (৬ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে জানানো হয়েছে।

ডিএসই জানিয়েছে লভ্যাংশের বিষয়ে কোম্পানিটির পরিচালনা পর্ষদের নেয়া সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১ আগস্ট। আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৮ জুন।

সমাপ্ত হিসাব বছরটিতে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) করেছে ১ টাকা ৫৬ পয়সা। আর ২০১৮ সালের ৩১ ডিসেম্বর শেষে শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৫ টাকা ৮৭ পয়সা।

ডিএসই জানিয়েছে, লভ্যাংশ ঘোষণার কারণে সোমবার কোম্পানিটির শেয়ারের দামে কোনো সর্কিট ব্রেকার থাকবে না। অর্থাৎ কোম্পানিটির শেয়ারের দাম যতখুশি বাড়তে অথবা কমতে পারবে।

Facebook Comments Box

Posted ০৩:৫৬ অপরাহ্ণ | সোমবার, ০৬ মে ২০১৯

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com