সোমবার ৯ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

শেয়ারবাজারে দরপতন চলছেই

বিবিএনিউজ.নেট   |   শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি ২০২০   |   প্রিন্ট   |   494 বার পঠিত

শেয়ারবাজারে দরপতন চলছেই

দেশের শেয়ারবাজারে আবারও টানা দরপতন দেখা দিয়েছে। বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের পতন হয়েছে। সেই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ। এর মাধ্যমে টানা তিন কর্যদিবস শেয়ারবাজারে দরপতন হলো।

এদিন লেনদেনের শুরুতে ডিএসইতে প্রায় সবকটি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ে। এতে সূচকেও দেখা দেয় ঊর্ধ্বমুখী প্রবণতা। প্রথম আধাঘণ্টার লেনদেনে ডিএসইর প্রধান মূল্য সূচক ১২ পয়েন্ট বেড়ে যায়।

কিন্তু বেলা ১১টার পর লেনদেনে অংশ নেয়া একের পর এক প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমতে থাকে, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত থাকে। ফলে নিম্নমুখী হয়ে পড়ে সূচক। সেই সঙ্গে পতন হয় ডিএসইর সবকটি মূল্য সূচকের।

দিনভর ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ১৪৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার বিপরীতে দাম কমে ১৫১টির। আর দাম অপরিবর্তিত থাকে ৬১টির। বেশি সংখ্যক প্রতিষ্ঠানের এই দরপতনের ফলে ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১২ পয়েন্ট কমে ৪ হাজার ৪৫২ পয়েন্টে দাঁড়িয়েছে।

অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক ৫ পয়েন্ট কমে ১ হাজার ৫১৩ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট কমে ১ হাজার ২৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

সবকটি মূল্য সূচকের পতনের পাশাপাশি ডিএসইতে কমেছে লেনদেনের পরিমাণ। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ৩৭৬ কোটি ৫৫ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৪২০ কোটি ৬০ লাখ টাকা। সে হিসেবে লেনদেন কমেছে ৪৪ কোটি ৫ লাখ টাকা।

টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে লাফার্জাহোলসিমের শেয়ার। কোম্পানিটির ২০ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা এডিএন টেলিকমের শেয়ার লেনদেন হয়েছে ১৫ কোটি ১৫ লাখ টাকার। ৯ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যাল।

এছাড়া লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির মধ্যে রয়েছে- বাংলাদেশ শিপিং কর্পোরেশন, বাংলাদেশ সাবমেরিন কেবলস, সিলকো ফার্মাসিউটিক্যাল, বিবিএস কেবলস, এমএল ডাইং, অ্যাডভেন্ট ফার্মাসিউটিক্যাল এবং কপারটেক।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৫৪২ পয়েন্টে। বাজারটিতে লেনদেন হয়েছে ১৪ কোটি ১ লাখ টাকা। লেনদেন অংশ নেয়া ২৩৭ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে একশটির, কমেছে ১০১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির।

Facebook Comments Box

Posted ১০:২৬ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

আর্কাইভ ক্যালেন্ডার

SatSunMonTueWedThuFri
 123456
78910111213
14151617181920
21222324252627
28 
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।