নিজস্ব প্রতিবেদক | শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | 116 বার পঠিত

সদ্য সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৮৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। যার মধ্যে ব্লক মার্কেটের শীর্ষ ১০ কোম্পানির লেনদেনের পরিমাণ ৫৭ কোটি ৩৭ লাখ টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, গত সপ্তাহে ব্লক মার্কেটে ফাইন ফুডস ১৩ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার শীর্ষে রয়েছে। তালিকার দ্বিতীয় স্থানে থাকা জিকিউ বলপেনের ১১ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। ডমিনেজ স্টিল ৮ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। ব্লক মার্কেটে লেনদেন করা সেরা কোম্পানিগুলোর মধ্যে গ্রামীণফোন ৫ কোটি ৭০ লাখ, ক্রিস্টাল ইন্স্যুরেন্স ৩ কোটি ৬৬ লাখ, সাউথইস্ট ব্যাংক ৩ কোটি ৫ লাখ, এপেক্স স্পিনিং ২ কোটি ৯৯ লাখ, এশিয়াটিক ল্যাবরেটরিজ ২ কোটি ৯৮ লাখ, ট্রাস্ট ব্যাংক ২ কোটি ৯৭ লাখ ও ইউসিবি ২ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
Posted ৭:৫০ অপরাহ্ণ | শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬
bankbimaarthonity.com | Amiyou Rudra


