মঙ্গলবার ১০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

https://www.guardianlife.com.bd/
Ad
x

সপ্তাহজুড়ে ডিভিডেন্ড ঘোষণা করেছে ৭ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১১ জুলাই ২০২০   |   প্রিন্ট   |   526 বার পঠিত

সপ্তাহজুড়ে ডিভিডেন্ড ঘোষণা করেছে ৭ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহজুড়ে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ৩১ ডিসেম্বর ২০১৯ সমাপ্ত অর্থবছরে ডিভিডেন্ড ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৭ কোম্পানি। কোম্পানিগুলো হলো- ফিনিক্স ফাইন্যান্স লিমিটেড, বাটা সু লিমিটেড, ফিনিক্স ইন্সুরেন্স লিমিটেড, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, ইস্টার্ন ইন্স্যুরেন্স, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স লিমিটেড এবং এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ফিনিক্স ফাইন্যান্স লিমিটেড: কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১৯ সমাপ্ত বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৬ শতাংশ ক্যাশ ও ৬ শতাংশ স্টকসহ মোট ১২ শতাংশ ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে।

আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৮৯ টাকা। সমাপ্ত হিসাব বছরে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২২.৫০ টাকা। আর শেয়ার প্রতি কার্যগরি নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৭.৫৪ টাকা।

কোম্পানির বার্ষিক সাধারন সভা (এজিএম) আগামী ১৭ সেপ্টেম্বর, সকাল সাড়ে ১১টায় ঢাকায় অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ২৬ জুলাই নির্ধারণ করা হয়েছে।

বাটা সু লিমিটেডঃ কোম্পানিটি গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা করেনি। এর আগে কোম্পানিটি ১২৫ শতাংশ নগদ অন্তর্র্বতীকালীন লভ্যাংশ ঘোষণা করেছিল; যা পরিশোধ করা হয়েছে। সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৬ টাকা ১১ পয়সা। আগের বছর ইপিএস ছিল ৭২ টাকা ২০ পয়সা।
আলোচিত বছরে কোম্পানির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ৬৮ টাকা ৬৬ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল ২ টাকা ৭৫ পয়সা।
গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৬৪ টাকা ৬৫ পয়সা।
কোম্পানিটি পরবর্তী বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১০ সেপ্টেম্বর ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ আগামী ২৯ জুলাই নির্ধারণ করা হয়েছে।

ফিনিক্স ইন্সুরেন্স লিমিটেডঃ কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১৯ সমাপ্ত বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে। আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.৩১ টাকা। সমাপ্ত হিসাব বছরে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩৪.৮৮ টাকা। আর শেয়ার প্রতি কার্যগরি নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ০.৬৩ টাকা।
কোম্পানির বার্ষিক সাধারন সভা (এজিএম) আগামী ১৬ সেপ্টেম্বর, দুপুর ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ৩০ জুলাই নির্ধারণ করা হয়েছে।

পূরবী জেনারেল ইন্স্যুরেন্সঃ কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১৯ সমাপ্ত বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে। আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.০১ টাকা। সমাপ্ত হিসাব বছরে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১২.৯০ টাকা। আর শেয়ার প্রতি কার্যগরি নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ০.৪৩ টাকা।
কোম্পানির বার্ষিক সাধারন সভা (এজিএম) আগামী ৩০ সেপ্টেম্বর, দুপুর ১২টায় ঢাকায় অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ১৭ আগস্ট নির্ধারণ করা হয়েছে।

ইস্টার্ন ইন্স্যুরেন্সঃ গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষনা করেছে। সর্বশেষ বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৬৫ পয়সা। আগের বছর ছিল ৩ টাকা ৫৬ পয়সা।
সর্বশেষ বছরে কোম্পানির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ৩ টাকা ২৫ পয়সা। আগের বছর ছিল ৩ টাকা ৭৩ পয়সা।
গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪৪ টাকা ৫৪ পয়সা।
কোম্পানিটি পরবর্তী বার্ষিক সাধারণ সভা (এজিএম) এর সময়সূচি ও ভেন্যু এখনো চূড়ান্ত করেনি। এটি চূড়ান্ত হওয়ার পর তা শেয়ারহোল্ডারদের জানিয়ে দেবে। কোম্পানি রেকর্ড তারিখ নির্ধারণ করেছে
২৬ জুলাই।

ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স লিমিটেডঃ গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষনা করেছে। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ। সর্বশেষ বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪৫ পয়সা। আগের বছর ইপিএস ছিল ১ টাকা ৪১ পয়সা।
সর্বশেষ বছরে কোম্পানির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ৭৮ পয়সা। আগের বছর তা ছিল ৮৯ পয়সা।
গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২১ টাকা।
আগামী ৩ সেপ্টেম্বর, বিকাল ৩ টায় ডিজিটাল প্ল্যাটফরমে ব্যাংকের ৩৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৬ আগস্ট।

এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্সঃ গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষনা করেছে। সর্বশেষ বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭৪ পয়সা। আগের বছর ইপিএস ছিল ১ টাকা ৫৭ পয়সা।
সর্বশেষ বছরে কোম্পানির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ২ টাকা ১০ পয়সা। আগের বছর তা ছিল ২ টাকা ৫৭ পয়সা।
গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৯ টাকা ৬৬ পয়সা।
আগামী ২০ আগস্ট, বৃহস্পতিবার সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমে ব্যাংকের ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৭ জুলাই।

Facebook Comments Box

Posted ১:০৭ অপরাহ্ণ | শনিবার, ১১ জুলাই ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

SatSunMonTueWedThuFri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।