শুক্রবার ১৬ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

সপ্তাহজুড়ে সূচকের পাশাপাশি কমেছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০৬ নভেম্বর ২০২১   |   প্রিন্ট   |   308 বার পঠিত

সপ্তাহজুড়ে সূচকের পাশাপাশি কমেছে লেনদেন

বিদায়ী সপ্তাহও (৩১ অক্টোবর-০৪ নভেম্বর) সূচকের পাশাপাশি লেনদেন কমেছে দেশের উভয় শেয়ারবাজারে। একই সাথে কমেছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনি দর। আর পতনের কারণে সপ্তাহটিতে বিনিয়োগকারীরা হারিয়েছে ১২ হাজার কোটি টাকার মূলধন।

সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৫৫.৬৪ পয়েন্ট বা ২.২০ শতাংশ কমে দাঁড়িয়েছে ছয় হাজার ৯০৬.৭২ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৭.২১ পয়েন্ট বা ১.১৬ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৩৭.৬৩ পয়েন্ট বা ১.৪৩ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪৬২.১৮ পয়েন্টে এবং দুই হাজার ৬০১.২৮ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৭৮টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৯০টির বা ২৩.৮১ শতাংশের, কমেছে ২৭০টির বা ৭১.৪৩ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির বা ৪.৭৬ শতাংশের শেয়ার ও ইউনিট দর।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ছয় হাজার ৪৩০ কোটি ৪০ লাখ ৯২ হাজার ৮৫৭ টাকার লেনদেন হয়েছে। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল সাত হাজার ৫৫০ কোটি ১৩ লাখ ২৫ হাজার ৬৫৩ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন এক হাজার ১১৯ কোটি ৭২ লাখ ৩২ হাজার ৭৯৬ টাকা বা ১৫ শতাংশ কমেছে।

সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৫ লাখ ৬৩ হাজার ৪৯৮ কোটি ৬০ লাখ ৪২ হাজার ৬৭৫ টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৫ লাখ ৫১ হাজার ৫৫৮ কোটি ১২ লাখ ৩৬ হাজার ১৮৩ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীরা ১১ হাজার ৯৪০ কোটি ৪৮ লাখ ৬ হাজার ৪৯২ টাকা বা ২.১২ শতাংশ বাজার মূলধন হারিয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ২০৮ কোটি ৬১ লাখ ৯৪ হাজার ৮৪৬ টাকার। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২৫৮ কোটি ৯৭ লাখ ৮৪ হাজার ৮২২ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন ৫০ কোটি ৩৫ লাখ ৮৫ হাজার ৯৭৬ টাকা বা ১৯ শতাংশ কমেছে।

সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৩০.৯২ পয়েন্ট বা ২.০৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ২০ হাজার ১৯৭.৯৮ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ২৫৯.৮৯ পয়েন্ট বা ২.০৯ শতাংশ, সিএসই-৩০ সূচক ৪৪৭.৭৬ পয়েন্ট বা ৩.০৯ শতাংশ, সিএসই-৫০ সূচক ১৯.১৮ পয়েন্ট বা ১.৯০ শতাংশ এবং সিএসআই ১২.৯৯ পয়েন্ট বা ১.০২ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১২ হাজার ১৩২.৫৭ পয়েন্টে, ১৪ হাজার ৩৮.০৪ পয়েন্টে, ১ হাজার ৫০৫.৭২ পয়েন্টে এবং এক হাজার ২৬২.৪৬ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩৪০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৮৭টির বা ২৫.৫৯ শতাংশের দর বেড়েছে, ২৪০টির বা ৭০.৫৯ শতাংশের কমেছে এবং ১৩টির বা ৩.৮২ শতাংশের দর অপরিবর্তিত রয়েছে।

 

Facebook Comments Box

Posted ৩:০৬ পূর্বাহ্ণ | শনিবার, ০৬ নভেম্বর ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।