শুক্রবার ৬ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

https://www.guardianlife.com.bd/
Ad
x

সপ্তাহজুড়ে সূচকের পাশাপাশি কমেছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১৭ অক্টোবর ২০২০   |   প্রিন্ট   |   396 বার পঠিত

সপ্তাহজুড়ে সূচকের পাশাপাশি কমেছে লেনদেন

গত সপ্তাহজুড়ে ৫ কার্যদিবসের মধ্যে ৩ কার্যদিবসই পতনে শেষ হয়েছে লেনদেন। গত সপ্তাহে শেয়ারবাজারে সকল প্রকার সূচকের পাশাপাশি লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। এতে হাজার কোটি টাকার ওপরে হারিয়েছেন বিনিয়োগকারীরা। তালিকাভুক্ত প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমার মাধ্যমে এ অর্থ হারিয়েছেন তারা।

সাপ্তাহিক বাজার বিশ্লেষণে দেখা গেছে, সপ্তাহ শেষে ঢাকা স্টক একচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক কমেছে ০.৯১ শতাংশ বা ৪৪.৬৭ পয়েন্ট। সপ্তাহের ব্যবধানে ডিএসই-৩০ কমেছে ০.০৬ শতাংশ বা ৪.১৩ পয়েন্ট। অপরদিকে শরীয়াহ বা ডিএসইএস সূচক কমেছে ০.৩৭ শতাংশ বা ৪.১২ পয়েন্ট। আর সপ্তাহজুড়ে ডিএসইতে তালিকাভুক্ত মোট ৩৬৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬৮টির কোম্পানির। আর দর কমেছে ২৬২টির, অপরিবর্তিত রয়েছে ২৯টির। এগুলোর ওপর ভর করে গত সপ্তাহে লেনদেন মোট ৩ হাজার ৩৫৮ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। তবে এর আগের সপ্তাহে লেনদেন হয় ৪ হাজার ৬০৪ কোটি ৯৬ লাখ টাকার। সেই হিসাবে সমাপ্ত সপ্তাহে লেনদেন কমেছে এক হাজার ২৪৬ কোটি ৭২ লাখ টাকা।

গত সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে তিন লাখ ৯৮ হাজার ৫৫১ কোটি টাকা। যা তার আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল তিন লাখ ৯৯ হাজার ৬৭৪ কোটি টাকা। অর্থাৎ ডিএসইর বাজার মূলধন কমেছে এক হাজার ১২৩ কোটি টাকা।

আর সমাপ্ত সপ্তাহে ‘এ’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৭৯.৩৯ শতাংশ। ‘বি’ ক্যাটাগরির কোম্পানির লেনদেন হয়েছে ১৪.৭৩ শতাংশ। ‘এন’ ক্যাটাগরির কোম্পানির লেনদেন হয়েছে ৪.০১ শতাংশ। ‘জেড’ ক্যাটাগরির লেনদেন হয়েছে ১.৮৬ শতাংশ।

সপ্তাহ শেষে চট্টগ্রাম স্টক এক্সেচঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএসসিএক্স ১.০১ শতাংশ কমে সপ্তাহ শেষে দাঁড়িয়েছে ৮ হাজার ৩৩৭ পয়েন্টে। আর সপ্তাহজুড়ে সিএসইতে হাতবদল হওয়ার ৩১১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫৮ কোম্পানির। আর দর কমেছে ২২০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির। এগুলোর ওপর ভর করে বিদায়ী সপ্তাহে ১১৪ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Facebook Comments Box

Posted ২:১২ অপরাহ্ণ | শনিবার, ১৭ অক্টোবর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

আর্কাইভ ক্যালেন্ডার

SatSunMonTueWedThuFri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।