শুক্রবার ৬ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

https://www.guardianlife.com.bd/
Ad
x

সপ্তাহের শুরুতে সূচকের পতন

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১১ অক্টোবর ২০২০   |   প্রিন্ট   |   361 বার পঠিত

সপ্তাহের শুরুতে সূচকের পতন

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন শেষে সূচকের পাশাপাশি কমেছে বেশীরভাগ কোম্পানির শেয়ার দর। তবে টাকার অংকে লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা বেড়েছে। আজ ডিএসইতে লেনদেন বেড়েছে ৮১ কোটি ২৯ লাখ ৫৬ হাজার টাকা।

বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ দিনশেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৫৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৮৫৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১০ পয়েন্ট কমে অবস্থান করছে ১০৯৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২১ পয়েন্ট কমে অবস্থান করে ১৬৪৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮০টির, কমেছে ২৩৯টির আর অপরিবর্তিত রয়েছে ৩৬টি কোম্পানির শেয়ার দর। যা টাকায় লেনদেন হয়েছে ৮৭৫ কোটি ১০ লাখ ৬৫ হাজার টাকা।

এর আগের কার্যদিবস দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স ১৭ পয়েন্ট কমে অবস্থান করে ৪৯১৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করে ১১০৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৮ পয়েন্ট কমে অবস্থান করে ১৬৬৯ পয়েন্টে। ওইদিন লেনদেন হয় ৭৯৩ কোটি ৮১ লাখ ০৯ হাজার টাকা। সে হিসেবে আজ ডিএসইতে লেনদেন বেড়েছে ৮১ কোটি ২৯ লাখ ৫৬ হাজার টাকা।

এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএসইএক্স ৮৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ৩৩৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৭৩টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৬টির, কমেছে ১৭৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ২২ কোটি ১৯ লাখ ৭৫ হাজার টাকা।

 

Facebook Comments Box

Posted ৬:৪২ অপরাহ্ণ | রবিবার, ১১ অক্টোবর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

আর্কাইভ ক্যালেন্ডার

SatSunMonTueWedThuFri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।