বুধবার ১১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

সাপ্তাহিক গেইনারের শীর্ষে বে-লিজিং

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ৩১ অক্টোবর ২০২০   |   প্রিন্ট   |   530 বার পঠিত

সাপ্তাহিক গেইনারের শীর্ষে বে-লিজিং

সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত অর্থিক খাতের কোম্পানি বে-লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। সপ্তাহের ব্যবধানে শেয়ারটির দর বেড়েছে ১৭.১৩ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আলোচ্য সপ্তাহে শেয়ারটি গড়ে প্রতিদিন ৩ কোটি ২৫ লাখ ৩৬ হাজার টাকার লেনদেন করে। আর পুরো সপ্তাহে কোম্পানিটি ১৩ কোটি ১ লাখ ৪৪ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।
গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। গত সপ্তাহে ফান্ডটির সর্বোচ্চ দর বেড়েছে ১৬ দশমিক ৯৫ শতাংশ। ফান্ডটির গড়ে প্রতিদিন ৮ কোটি ৮৪ লাখ ৮৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে ৩৫ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিডি থাই অ্যালুমিনিয়াম গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর বেড়েছে ১৭ দশমিক ০৭ শতাংশ। কোম্পানিটি গড়ে প্রতিদিন ৫ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর সপ্তাহজুড়ে কোম্পানিটি ২৩ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, রিলায়েন্সে ওয়ান দ্য ফার্স্ট স্কিম, এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড, এশিয়া ইন্স্যুরেন্স, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড, এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ড ও ফার্স্ট জনতা ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড।

Facebook Comments Box

Posted ১১:৫৭ পূর্বাহ্ণ | শনিবার, ৩১ অক্টোবর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

SatSunMonTueWedThuFri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।