|

Advertisement
×

সাপ্তাহিক গেইনারের শীর্ষে ন্যাশনাল হাউজিং

শুক্রবার, ১৭ সেপ্টেম্বর ২০২১   প্রিন্ট   ৪৯৫ বার পঠিত

সাপ্তাহিক গেইনারের শীর্ষে ন্যাশনাল হাউজিং

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে ন্যাশনাল হাউজিং অ্যান্ড ফিন্যান্স লিমিটেড। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ২৭.৭৮ শতাংশ বেড়েছে।

ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।

আলোচ্য সপ্তাহে শেয়ারটি সর্বমোট ১৮৩ কোটি ৫৫ লাখ ৭০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩৬ কোটি ৭১ লাখ ১৪ হাজার টাকা।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ২৬ দশমিক ৬৩ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৯০ কোটি ৭৭ লাখ ১৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১৮ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা।

ফরচুন সুজ লিমিটেড গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ১৮ দশমিক ৮৫ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৪৩ কোটি ৮৬ লাখ ৮৭ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৮ কোটি ৭৭ লাখ ৩৭ হাজার টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, দেশ গার্মেন্টস, বেক্সিমকো, ইস্টার্ন লুব্রিকেন্টস, আইপিডিসি ফিন্যান্স, শমরিতা হসপিটাল ও ফার্মা এইডস লিমিটেড।

Facebook Comments Box

Posted ১১:১৯ অপরাহ্ণ | শুক্রবার, ১৭ সেপ্টেম্বর ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com