|

Advertisement
×

সাপ্তাহিক দর পতনের শীর্ষে জিকিউ বলপেন

শুক্রবার, ১৬ আগস্ট ২০২৪   প্রিন্ট   ৩৪৪ বার পঠিত

সাপ্তাহিক দর পতনের শীর্ষে জিকিউ বলপেন
বিদায়ী সপ্তাহে (১১-১৫ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।
আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে জিকিউ বলপেনের। সপ্তাহজুড়ে কোম্পানিািটর দর কমেছে ১৩.৯৯ শতাংশ।
আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ১৬৮ টাকা। গত সপ্তাহের শেস কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ১৪৪ টাকা ৫০ পয়সা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ২৩ টাকা ৫০ পয়সা।
সাপ্তাহিক দরপতন বা লুজার তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ন্যাশনাল টি কোম্পানির শেয়ার দর কমেছে ১৩.৯৫ শতাংশ।
আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ১৪০ টাকা ৫০ পয়সা। গত সপ্তাহের শেস কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ১২০ টাকা ৯০ পয়সা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ১৯ টাকা ৬০ পয়সা।
১৩.৮৪ শতাংশ দর কমে সাপ্তাহিক লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে নাভানা ফার্মা।
আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ৮৩ টাকা ৮০ পয়সা। গত সপ্তাহের শেস কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ৭২ টাকা ২০ পয়সা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ১১ টাকা ৬০  পয়সা।
সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সোনালী পেপারের ১৩.৬৮ শতাংশ, গ্লোবাল হেভিকেমিক্যালের ১৩.৫১ শতাংশ, এমারেল্ড অয়েলের ১৩.৪৬ শতাংশ, সালভো কেমিক্যালের ১৩.৪৩ শতাংশ,  দেশবন্ধু পলিমারের ১৩.২৭ শতাংশ, শাইনপুকুর সিরামিকসের ১৩.২৪ শতাংশ এবং সেন্ট্রাল ফার্মার ১৩.১১ শতাংশ দর কমেছে।
Facebook Comments Box

Posted ০৬:৩১ অপরাহ্ণ | শুক্রবার, ১৬ আগস্ট ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com