নিজস্ব প্রতিবেদক | শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | 104 বার পঠিত

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, গত সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ৪৭ দশমিক ৪৬ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল .৮৭ টাকা। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা প্রিমিয়ার লিজিংয়ের শেয়ার দর বেড়েছে ৪৭ দশমিক ৩৭ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল .৮৪ টাকা। তালিকায় তৃতীয় স্থানে ফাস ফাইন্যান্সের শেয়ার দর বেড়েছে ৪১ দশমিক ৯৪ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল .৮৮ টাকা। তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে পিপলস লিজিংয়ের ৪০.৩২ শতাংশ, জিএসপি ফাইন্যান্সের ৪০.০০ শতাংশ, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৩৭.৬৯ শতাংশ, বিআইএফসির ২৯.৪১ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ২৮.৩৬ শতাংশ, উত্তরা ফাইন্যান্সের ২৮.০০ শতাংশ ও প্রাইম ফাইন্যান্সের ২৬.৬৭ শতাংশ শেয়ার দর বেড়েছে।
Posted ৭:৫৪ অপরাহ্ণ | শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬
bankbimaarthonity.com | Amiyou Rudra


