শুক্রবার ১৬ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

সাপ্তাহিক দর হারানো শীর্ষে ড্যাফোডিল

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১   |   প্রিন্ট   |   492 বার পঠিত

সাপ্তাহিক দর হারানো শীর্ষে ড্যাফোডিল

বিদায়ী সপ্তাহে (১০-১৪ অক্টোবর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৩১টির বা ৬১.১১ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। সপ্তাহটিতে ড্যাফোডিল কম্পিউটার্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে ড্যাফোডিল কম্পিউটার্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৭৫ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৬৫.৩০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ৯.৭০ টাকা বা ১২.৯৩ শতাংশ কমেছে। এর মাধ্যমে ড্যাফোডিল কম্পিউটার্স ডিএসইর সাপ্তাহিক টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে সাপ্তাহিক টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইউনিক হোটেলের ১১.৪৯ শতাংশ, এনভয় টেক্সটাইলের ১১.২৮ শতাংশ, এইচআর টেক্সটাইলের ১০.৬২ শতাংশ, সিলভা ফার্মার ১০.৫৮ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ১০.২৬ শতাংশ, সেন্ট্রাল ফার্মার ৯.৬০ শতাংশ, একটিভ ফাইনের ৯.৩৫ শতাংশ, মতিন স্পিনিংয়ের ৯.৩৪ শতাংশ এবং সিলকো ফার্মার শেয়ার দর ৯.২৩ শতাংশ কমেছে।

Facebook Comments Box

Posted ১১:৫৯ অপরাহ্ণ | শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।