|

Advertisement
×

সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ৮ খাতে

শনিবার, ০৮ আগস্ট ২০২৬   প্রিন্ট   ৯৭ বার পঠিত

সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ৮ খাতে

সদ্য সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে ৮ খাতে দর বেড়েছে। এর ফলে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৮ খাতের কোম্পানিতেই বিনিয়োগকারীদের মুনাফা হয়েছে। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, আলোচিত সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে মিউচ্যুয়াল ফান্ড খাতে। এই খাতে ৪.৯১ শতাংশ দর বেড়েছে। সাধারণ বীমা খাতে ২.৯৯ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। সাধারণ বীমা খাতে ২.৭৬ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। এছাড়া তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে পাট খাতে ২.৫২ শতাংশ, সেবা-আবাসন খাতে ২.৩৭ শতাংশ, ব্যাংক খাতে দশমিক ৯৮ শতাংশ, কর্পোরেট বন্ড খাতে দশমিক ৯৪ শতাংশ ও পেপার অ্যান্ড প্রিন্টিং খাতে দশমিক ১৫ শতাংশ দর বেড়েছে।

Facebook Comments Box

Posted ০৪:১২ অপরাহ্ণ | শনিবার, ০৮ আগস্ট ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com