শুক্রবার ৬ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

https://www.guardianlife.com.bd/
Ad
x

সাপ্তাহিক লুজারের শীর্ষে ঢাকা ডাইং

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১৮ জুলাই ২০২০   |   প্রিন্ট   |   505 বার পঠিত

সাপ্তাহিক লুজারের শীর্ষে ঢাকা ডাইং

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর কমার বা লুজার তালিকার শীর্ষে অবস্থান করছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ঢাকা ডাইং। গত
সপ্তাহজুড়ে কোম্পানিটির ২০.৮৩ শতাংশ দর কমেছে। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির মোট লেনদেন হযেছে ৯ লাখ ৪৩ হাজার টাকা। আর প্রতি কার্যদিবসে গড় লেনদেন হয়েছে ১ লাখ ৮৮ হাজার টাকা।

অপরদিকে শেয়ারের দাম কমেছে ২০ দশমিক ৮৩ শতাংশ। টাকার অঙ্কে প্রতিটি শেয়ারের দাম কমেছে ১ টাকা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির শেয়ার দাম দাঁড়িয়েছে ৩ টাকা ৮০ পয়সা, যা তার আগের সপ্তাহ শেষে ছিল ৪ টাকা ৮০ পয়সা।

লোকসানে নিমজ্জিত হওয়ায় ২০১৫ সালের পর বিনিয়োগকারীদের কোনো ধরনের লভ্যাংশ দিতে না পারা কোম্পানিটির সর্বশেষ প্রকাশিত আর্থিক প্রতিবেদনেও লোকসানের তথ্য তুলে ধরেছে। ডিএসইর মাধ্যমে কোম্পানিটি ২০১৮ সালের মার্চের পর আর কোনো আর্থিক প্রতিবেদন প্রকাশ করেনি।

কোম্পানিটির সর্বশেষ প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০১৭ সালের জুলাই থেকে ২০১৮ সালের মার্চ পর্যন্ত সময়ে ব্যবসা করে ২১ কোটি ৮৭ লাখ ৭০ হাজার টাকা লোকসান করেছে। এতে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২ টাকা ৫১ পয়সা।

ঢাকা ডাইংয়ের পরেই গত সপ্তাহে বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর তালিকায় ছিল অ্যাপোল ইস্পাত। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দাম কমেছে ১২ দশমিক ১২ শতাংশ। এর পরেই রয়েছে পূবালী ব্যাংক। সপ্তাহজুড়ে এই কোম্পানিটির শেয়ার দাম কমেছে ৯ দশমিক ১৩ শতাংশ।

এছাড়া গত সপ্তাহে বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় থাকা- তাল্লু স্পিনিংয়ের ৯ দশমিক শূন্য ৯ শতাংশ, আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ড ওয়ান : স্কিমের ৮ দশমিক ৮২ শতাংশ, লিব্রা ইনফিউশনের ৭ দশমিক ৮০ শতাংশ, ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৭ দশমিক ৫০ শতাংশ, এমবি ফার্মার ৬ দশমিক ৩০ শতাংশ, এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ডের ৬ দশমিক শূন্য ২ শতাংশ এবং অ্যাকটিভ ফাইনের ৬ দশমিক শূন্য ২ শতাংশ দাম কমেছে।

Facebook Comments Box

Posted ৭:৪১ পূর্বাহ্ণ | শনিবার, ১৮ জুলাই ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

আর্কাইভ ক্যালেন্ডার

SatSunMonTueWedThuFri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।