নিজস্ব প্রতিবেদক
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২০ প্রিন্ট ৪২৭ বার পঠিত
গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১৯৮ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহজুড়ে কোম্পানিটি মোট ১ কোটি ৬৮ লাখ ৭৯ হাজার শেয়ার হাতবদল করেছে। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটির ৫ কোটি ৮০ লাখ ৯৪ হাজার টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৪৯ কোটি ৭৪ লাখ টাকা।
ব্রাক ব্যাংক তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ৩ কোটি ১৬ লাখ ৭৯ হাজার টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৩৯ কোটি ৯১ লাখ হাজার টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইউনাইটেড পাওয়ার, ওরিয়ন ইনফিউশন, ডেল্টা ব্রাক হাউজিং, ওরিয়ন ফার্মা, সিটি ব্যাংক, আইএফআইসি ব্যাংক ও মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
Posted ০১:০৬ অপরাহ্ণ | শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২০
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com