সোমবার ১৫ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০ অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মা

  |   শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   164 বার পঠিত

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মা

বিদায়ী সপ্তাহে (১৫-১৯ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে লেনদেন তালিকার শীর্ষস্থান দখল করেছে স্কয়ার ফার্মা।

সপ্তাহজুড়ে কোম্পানিটির ১০৯ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৫.৯ শতাংশ।

সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ২১ কোটি ৯৯ লাখ ৪০ হাজার টাকার। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ২২২ টাকা ৮০ পয়সা।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে ওরিয়ন ইনফিউশন। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৯৪ কোটি ৪৮ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৫.৭০ শতাংশ।

সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ১৮ কোটি ৮৯ লাখ ৭০ হাজার টাকার। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ৩৯৭ টাকা ৮০ পযসায়।

সাপ্তাহিক লেনদেন তালিকার তৃতীয় স্থানে রয়েছে- একমি ল্যাবরেটরিজ। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৮৮ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৪.৭০ শতাংশ।

সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ১৭ কোটি ৬১ লাখ ৬০ হাজার টাকার। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ৭৯ টাকা ৪০ পয়সায়।

এছাড়া, সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বিএসসির ৬৭ কোটি ৪৫ লাখ ৫০ হাজার টাকা, রবি আজিয়েটার ৫৪ কোটি ৫০ লাখ টাকা, ফাইন ফুডসের ৪১ কোটি ৪৮ লাখ ৫০ হাজার টাকা, গ্রামীণ ফোনের ৩৯ কোটি ৭৭ লাখ টাকা, এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ৩৩ কোটি ২৭ লাখ টাকা, ওয়াইম্যাক্স ইলেক্ট্রোডের ৩২ কোটি ৩৮ লাখ টাকা এবং সায়হাম কটনের ২৯ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

Facebook Comments Box

Posted ৬:২৪ অপরাহ্ণ | শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।