শুক্রবার ১৬ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে লাফার্জ হোলসিম

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০৯ অক্টোবর ২০২১   |   প্রিন্ট   |   280 বার পঠিত

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে লাফার্জ হোলসিম

বিদায়ী সপ্তাহে (৩-৭ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে অবস্থান করেছে লাফার্জ হোলসিম। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৯৩০ কোটি ১৫ লাখ ৬৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

সপ্তাহজুড়ে কোম্পানিটি ৯ কোটি ৩৪ লাখ ৮৩ হাজার ৭৭৯টি শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৭.৩১ শতাংশ।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ওরিয়ন ফার্মা। কোম্পানিটির ৬ কোটি ৮৫ লাখ ৯৮ হাজার ৫০১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৭০১ কোটি ৮৯ লাখ ৪ হাজার টাকা।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটির ৪ কোটি ৩৬ লাখ ৫৯ হাজার ৬১৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৬৩৪ কোটি ৯২ লাখ ৯৭ হাজার টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- পাওয়ার গ্রিডের ৩২৩ কোটি ৪৪ লাখ ৭৩ হাজার টাকার, লংকাবাংলা ফাইন্যান্সের ৩০২ কোটি ৬৯ লাখ ৬৪ হাজার টাকার, জিপিএইচ ইস্পাতের ২৭৭ কোটি ৫৮ হাজার টাকার, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ২৫৭ কোটি ৯২ লাখ ৫ হাজার টাকার, প্যারামাউন্ট টেক্সটাইলের ২২৭ কোটি ২৮ লাখ ৭৩ হাজার টাকার, সাইফ পাওয়ারটেকের ২১৪ কোটি ৩৮ লাখ ৫২ হাজার টাকার এবং বারাকা পতেঙ্গা পাওয়ারের ১৯৫ কোটি ৬৯ লাখ ৯৩ হাজার টাকার লেনদেন হয়েছে।

Facebook Comments Box

Posted ১:১৬ পূর্বাহ্ণ | শনিবার, ০৯ অক্টোবর ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।