মঙ্গলবার ১৬ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১ পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

সামিট পাওয়ারের সব প্লান্টের উৎপাদন বন্ধ

  |   রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   127 বার পঠিত

সামিট পাওয়ারের সব প্লান্টের উৎপাদন বন্ধ

বন্ধ হয়ে গেছে শেয়ারবাজারে তালিজকাভুক্ত সামিট পাওয়ারের সব পাওয়ার প্লান্টের উৎপাদন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সামিট পাওয়ারের ৫টি পাওয়ার প্লান্ট রয়েছে। এরমধ্যে আশুলিয়ার ১১ মেগাওয়াট, মাধবদীর ১১ মেগাওয়াট ও চান্দিনার ১১ মেগাওয়াট পাওয়ার প্লান্ট গ্যাসের অভাবে বন্ধ হয়ে গেছে।

এছাড়া জাঙ্গালিয়া ৩৩ মেগাওয়াট পাওয়ার প্লান্টের চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে গত ২৪ জুন। এ প্লান্টের সঙ্গে বাংলাদেশে পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (বিপিডিবি) চুক্তি নবায়ন না করায় উৎপাদন বন্ধ রয়েছে।

আর মদনগঞ্জ ১০২ মেগাওয়াট পাওয়ার প্লান্টের মেয়াদ শেষ হয়েছে গত ২২ মার্চ। এরপরে বিপিডিবি এই প্লান্টের সঙ্গে ‘no electricity no payment without any guaranteed off-take’ এই শর্তে চুক্তি করে। তবে বিপিডিবি আগস্টের মাঝামাঝি থেকে বিদ্যুৎ নিচ্ছে না। তাই প্লান্টটি বন্ধ রয়েছে।

Facebook Comments Box

Posted ২:১৯ অপরাহ্ণ | রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।