বিবিএনিউজ.নেট
শনিবার, ২৩ ফেব্রুয়ারি ২০১৯ প্রিন্ট ৯৬৬ বার পঠিত
সিঙ্গার বিডি লিমিটেডের লভ্যাংশ নির্ধারণী সভা ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৮ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন নিয়ে আলোচনায় বসবে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সদ্য সমাপ্ত হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) এ কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১০ টাকা ৮৯ পয়সা, যা এর আগের বছর একই সময়ে ছিল ৮ টাকা ৯১ পয়সা। এদিকে তৃতীয় প্রান্তিকে সিঙ্গার বিডির ইপিএস দাঁড়িয়েছে ৫ টাকা ৭৩ পয়সা, যা এর আগের বছর একই সময়ে ছিল ৪ টাকা ৬৮ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০১৮ এ কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৯ টাকা ৯ পয়সা। ২০১৭ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য ১০০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে বহুজাতিক কোম্পানিটি। বছর শেষে এর ইপিএস হয় ৯ টাকা ৭৯ পয়সা। ২০১৬ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য ৭০ শতাংশ নগদ লভ্যাংশ দেয় সিঙ্গার।
Posted ০১:৩৬ অপরাহ্ণ | শনিবার, ২৩ ফেব্রুয়ারি ২০১৯
bankbimaarthonity.com | Sajeed
এ বিভাগের আরও খবর
আর্কাইভ ক্য
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ||||||
| ২ | ৩ | ৪ | ৫ | ৭ | ৮ | |
| ৯ | ১০ | ১১ | ১ | ১৩ | ৪ | ১৫ |
| ১৬ | ১ | ৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
| ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২ | ৯ |
| ৩০ | ৩১ | |||||
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com